এক্সপ্লোর

CBSE-JEE Date Clash: একইদিনে CBSE দ্বাদশ ও জয়েন্ট এন্ট্রান্স মেন, কী করবেন পরীক্ষার্থীরা? বাড়ছে উদ্বেগ

Exam Date Clash: জীবনের অন্য়তম গুরুত্বপূর্ণ দুটো বড় পরীক্ষা। CBSE বোর্ডের দ্বাদশের পরীক্ষা দিচ্ছে, এমন অনেক পড়ুয়াই জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় বসে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: একইদিনে CBSE বোর্ডের দ্বাদশের পরীক্ষা, অন্য়দিকে, জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main) । একই দিনে ২ পরীক্ষা পড়ায় চিন্তায় পড়েছে পড়ুয়ারা। যদিও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, যাদের সমস্য়া হবে, তারা সরাসরি NTA-কে মেল করে জানাতে পারবে। সেক্ষেত্রে সেই প়ড়ুয়ার পরীক্ষার দিন পরিবর্তন করা হবে। 

একই দিনে ২ পরীক্ষা: জীবনের অন্য়তম গুরুত্বপূর্ণ দুটো বড় পরীক্ষা। CBSE বোর্ডের দ্বাদশের পরীক্ষা দিচ্ছে, এমন অনেক পড়ুয়াই জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় বসে। কিন্তু, এবার সেখানেই তৈরি হয়ছে প্রবল দুশ্চিন্তা। কারণ একই দিনে CBSE-র পাশপাশি পড়েছে JEE মেন পরীক্ষা। গত বছর ২০ নভেম্বর CBSE ২০২৫-এর পরীক্ষাসূচি প্রকাশিত হয়। তাতে দেখা যাচ্ছে ২ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত বাংলা পরীক্ষা। আবার এমাসের ১০ তারিখ কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থা NATIONAL TESTING AGENCY, তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  সেশন ২ -এর JEE মেন পরীক্ষাও হবে এপ্রিলের ২ তারিখ। পাশাপাশি ৩,৪,৭,৮,৯ তারিখেও রয়েছে পরীক্ষা। এতেই আতান্তরে পড়েছে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা। বিজ্ঞপ্তি পেয়ে চিন্তায় পড়েছে দমদমের সান্ত্র দত্ত। শ্য়াম রাখি না কূল রাখি অবস্থা অধ্য়াপক দম্পত্তির এই সন্তানের।

সূত্রের খবর, ভুক্তভোগী পড়ুয়াদের একাংশ এমনকী, স্কুলের তরফেও মেল করে জানানো হয়েছে সমস্য়ার কথা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, যাদের ক্ষেত্রে সমস্য়া হবে, তারা সরাসরি NTA-কে মেল করে জানাতে পারবে। সেক্ষেত্রে সেই প়ড়ুয়ার পরীক্ষার দিন পরিবর্তন করা হবে। তবে সমস্য়াটা শুধু এই রাজ্য়ের পরীক্ষার্থীদের, এমনটা নয়। ২ এপ্রিল বাংলার সঙ্গে পরীক্ষা রয়েছে পাঞ্জাবি, তামিল, তেলেগু, গুজরাতি সহ ২৮টি ভাষার। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, এতগুলো আঞ্চলিক ভাষার পরীক্ষা যখন একদিনে, সেখানে সেইদিনই কী করে JEE মেন-এর মতো আরেকটি সর্বভারতীয় পরীক্ষার দিন পড়ল?  

চলতি মাসেই শেষ হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর সেদিনই জানা গেল ফলপ্রকাশের দিনক্ষণ। পরীক্ষার শেষ দিন, যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে পরীক্ষাপর্ব দেখতে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, মালদা ও মুর্শিদাবাদে ২-১টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা মোটের উপর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে। সংসদ সভাপতি বলেন, "মে মাসে বেরোবে। নির্দিষ্ট সময়টা বলা খুব মুশকিল। মে মাসের দ্বিতীয় পর্যায়ে বেরোবে। মে মাসের মধ্যে অবশ্যই বেরিয়ে যাবে।''

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
Success Story: পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget