এক্সপ্লোর

CBSE: ডুপ্লিকেট মার্কশিট, সার্টিফিকেট করিয়ে দেওয়ার নামে প্রতারণা ! শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করল CBSE

CBSE Warning: সিবিএসই জোর দিয়ে বলেছে যে বোর্ড সম্পর্কিত সমস্ত অফিসিয়াল তথ্য কেবলমাত্র সিবিএসই ও আঞ্চলিক অফিসগুলির অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বড় সতর্কতা জারি করা হয়েছে। বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে যে সম্প্রতি কিছু অননুমোদিত ও ভুয়ো প্ল্যাটফর্ম শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করছে। এই প্ল্যাটফর্মগুলিতে জাল মার্কশিট, জাল সার্টিফিকেট, রেকর্ড সংশোধন সম্পর্কিত ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। এই ধরনের প্ল্যাটফর্মগুলিতে বিশ্বাস করা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সামিল, এতে আর্থিক ক্ষতিও হচ্ছে এবং আইনি সমস্যার কারণও হতে পারে পরে।

সিবিএসই জোর দিয়ে বলেছে যে বোর্ড সম্পর্কিত সমস্ত অফিসিয়াল তথ্য কেবলমাত্র সিবিএসই ও আঞ্চলিক অফিসগুলির অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। ডুপ্লিকেট মার্কশিট, সার্টিফিকেট বা মার্কশিট সংশোধন ইত্যাদি, শিক্ষার্থী এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনও পরিষেবা কেবলমাত্র সরকারি অফিসিয়াল চ্যানেলগুলিতেই দেওয়া হয়ে থাকে। অতএব শিক্ষার্থী এবং অভিভাবকদের কোনও অজানা ওয়েবসাইট, সংস্থা বা সোশ্যাল মিডিয়া পেজে বিশ্বাস করা উচিত নয়। ভুয়ো ওয়েবসাইট ও ব্যক্তিদের শিকারে পড়া কেবল আপনার আর্থিক ক্ষতি করবে এমন নয়, কখনও কখনও আইনি জটিলতাতেও ফেলতে পারে আপনাকে।

ক্রমবর্ধমান জালিয়াতির ঘটনায় সতর্ক হয়েছে বোর্ড

সাম্প্রতিক অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ডুপ্লিকেট মার্কশিট বা সার্টিফিকেট দেওয়ার নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অনেক জায়গায় কিছু লোককে দাবি করতে দেখা গিয়েছে যে তারা বোর্ডের সঙ্গে যুক্ত এবং শর্টকাট পদ্ধতিতে তারা শিক্ষার্থীদের নথি সরবরাহ করতে পারে। অত্থচ বাস্তবতা হল সিবিএসই এই ধরণের কোনও বহিরাগত এজেন্ট বা প্ল্যাটফর্মের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বোর্ড স্পষ্টভাবে বলেছে যে কেবলমাত্র cbse.gov.in ওয়েবসাইট এবং আঞ্চলিক অফিসগুলি থেকে অফিসিয়াল তথ্য পাওয়া উচিত।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে শিক্ষার্থী এবং অভিভাবকদের কোনওরকম গুজবে কান না দিতে অনুরোধ করা হয়েছে। যদি কোনও বিষয়ে কোনও সন্দেহ থাকে, তাহলে বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে সরাসরি যোগাযোগ করুন অথবা বোর্ডের ওয়েবসাইটে নজর রাখুন।  

সম্প্রতি বেশ কিছু বদল আনার কথা জানিয়েছে সিবিএসই। একাদশ ও দ্বাদশের সিলেবাসে লিগাল স্টাডিজের অধীনে ধারা ৩৭৭, তিন তালাকের মত বিষয় যোগ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া নবম শ্রেণির পরীক্ষায় ওপেন বুক এক্সাম নীতি চালু করার প্রস্তাবও দেওয়া হয়েছে বোর্ডের তরফে। তাছাড়া জানানো হয়েছে যে তিনটির বেশি বিষয়ে কোনও পরীক্ষায় কোনও শিক্ষার্থী অকৃতকার্য হলে তাঁকে আর পরের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না বলেই জানিয়েছে সিবিএসই। এই ধরনের শিক্ষার্থীদের ‘রিকোয়ার্ড রিপিটেশন’ বিভাগে রাখা হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget