এক্সপ্লোর

Recruitment News: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ হিসেবে যোগ দিতে চান ? দেখে নিন কীভাবে আবেদন করবেন

Central Bank of India Jobs: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ পদে নিয়োগ শুরু হয়েছে। সারা দেশে মোট ৩০০০টি শূন্যপদে চলছে নিয়োগ। কীভাবে আবেদন করবেন ?

Central Bank of India Jobs: ভারতের অন্যতম প্রথম সারির ব্যাঙ্কগুলির একটি হল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেশজুড়ে প্রায় ৪৫০০টিরও বেশি শাখা আছে এই ব্যাঙ্কের। ৩১ হাজারেরও বেশি কর্মচারী কাজ করেন এই ব্যাঙ্কের অধীনে। এবার এই সেন্ট্রাল ব্যাঙ্কের তরফ থেকেই প্রকাশিত হয়েছে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই এই শিক্ষানবিশ পদে নিয়োগে (Central Bank of India Jobs) আবেদন শুরু হয়ে গিয়েছে, আপনিও কি আবেদন করতে চান ? তাহলে আর দেরি না করে দেখে নিন এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি।

শূন্যপদ

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ (Central Bank of India Jobs) পদে নিয়োগ শুরু হয়েছে। সারা দেশে মোট ৩০০০টি শূন্যপদে চলছে নিয়োগ। অসংরক্ষিত এবং অন্যান্য সংরক্ষিত ক্যাটাগরির অধীনে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন এই পদের জন্য। তবে মনে রাখতে হবে, এই পদে নির্বাচিত প্রার্থীকে অবশ্যই মেডিক্যাল টেস্টে পাশ করতে হবে, একজন MMBS ডাক্তারের থেকে একটি ফিটনেস সার্টিফিকেট জমা করতে হবে ব্যাঙ্কের দফতরে।

যোগ্যতা কী লাগবে

আগ্রহী প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে। এছাড়া নেপাল বা ভুটানের বাসিন্দা হলেও প্রার্থী আবেদন করতে পারবেন, তিব্বতি উদ্বাস্তু যারা ১৯৬২ সালের ১ জানুয়ারির আগে দেশে চলে এসেছিলেন, তারাও এই পদে আবেদনের যোগ্য। এই সমস্ত যোগ্যতার নির্ধারণের শেষ তারিখ আগামী ৩১ মার্চ ২০০৪।

বয়সসীমা

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীর জন্মসাল হতে হবে ০১. ০৪. ১৯৯৬ থেকে ৩১.০৩. ২০০৪-এর মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় কিছু ছাড় পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। একই ডিগ্রি কোনও রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেও আবেদন করতে পারবেন প্রার্থী। এখানে বলে রাখা দরকার, আগ্রহী প্রার্থীরা যেন ৩১ মার্চ ২০২০ সালের মধ্যে তাঁদের স্নাতক উত্তীর্ণ হয়ে থাকেন এবং সেই তারিখের মধ্যে তাঁদের পাশ সার্টিফিকেট পেয়ে থাকেন।

নির্বাচনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীকে শিক্ষানবিশ (Central Bank of India Jobs) পদের জন্য নির্ধারিত ওয়েবসাইট www.nats.education.gov.in –এ রেজিস্ট্রেশন করতে হবে এবং এই আবেদনের সময় প্রার্থীরা শুধুমাত্র একটি রিজিয়ন পছন্দ করতে পারবেন নিজেদের জন্য। যে সমস্ত প্রার্থীরা আগে কোথাও চাকরি করেছেন, বা আগে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন, তাঁরা এই পদে আবেদন করতে পারবেন না। তবে মনে রাখতে হবে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পদে শিক্ষানবিশির মেয়াদ শেষ হলে প্রার্থী কোনওভাবেই ব্যাঙ্কের কাছে স্থায়ী চাকরির আবেদন করতে পারবেন না।

মূলত দুটি ধাপে হবে নির্বাচন। প্রথমে হবে অনলাইন লিখিত পরীক্ষা যেখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে আর দ্বিতীয় ধাপে থাকবে স্থানীয় ভাষার পরীক্ষা।

শিক্ষানবিশির মেয়াদ

এই পদে কাজের জন্য ব্যাঙ্কের সঙ্গে প্রার্থীর একটি চুক্তি স্বাক্ষরিত হবে যার মাধ্যমে সেন্ট্রাল ব্যাঙ্কের নির্দিষ্ট শাখায় প্রার্থী ১২ মাস শিক্ষানবিশ (Central Bank of India Jobs) হিসেবে যুক্ত থাকতে পারবেন। মেয়াদ ফুরোলে এই চুক্তিও বাতিল হবে, মেয়াদ বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই এক্ষেত্রে।

বৃত্তি

এই শিক্ষানবিশ পদে কাজের জন্য গ্রামীণ বা মফস্বল শাখাগুলিতে নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৫০০০ টাকা বৃত্তি পাবেন আর শহরের শাখাতে নির্বাচিত প্রার্থীরা এবং মহানগরের শাখাগুলিতে নির্বাচিত প্রার্থীরাও মাসে একই পরিমাণ বৃত্তি পাবেন। এক্ষেত্রে কোনও অ্যালাউয়েন্স পাবেন না প্রার্থীরা।

আবেদনের শেষ দিন

ইতিমধ্যেই ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে গিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিক্ষানবিশ পদে আবেদন প্রক্রিয়া। এই পদে আবেদনের শেষ দিন আগামী ৬ মার্চ ২০২৪। অনলাইনে লিখিত পরীক্ষা হতে পারে আগামী ১০ মার্চ ২০২৪ তারিখে।

আরও পড়ুন: IPS Success Story: মা করতেন রান্নার কাজ, ডিম বিক্রির টাকায় চলত সংসার- লড়াই করেই সাফল্যের শীর্ষে সাফিন

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget