এক্সপ্লোর

ISC, ICSE Exam Date 2023: পুরনো নিয়মেই দিল্লি বোর্ডের পরীক্ষা, ISC, ICSE ২০২৩ সালের নির্ঘণ্ট প্রকাশিত

CICSE Board:বৃহস্পতিবার সন্ধের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার নির্ঘণ্ট দিয়েছে বোর্ড।

কলকাতা: করোনা পরবর্তী সময়ে ফের পুরনো নিয়মে দিল্লি বোর্ডের পরীক্ষা (ISC, ICSE Exam Date 2023)। বছরে একবারই আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। জোড়া পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল বোর্ড। আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিএসই পরীক্ষা। পরীক্ষা চলবে ২৯ মার্চ পর্যন্ত। আইএসসি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি।  পরীক্ষা চলবে ৩১ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধেয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল আইসিএসই বোর্ড (CICSE Board)। 

আইসিএসই এবং আইএসসি, জোড়া পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল বোর্ড

বৃহস্পতিবার সন্ধের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার নির্ঘণ্ট দিয়েছে বোর্ড। ২০২৩ সালের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।  মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পরীক্ষার সঙ্গে সাযুজ্য রেখেই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে হচ্ছে পরীক্ষা। সকাল ১১টা থেকে শুরু হবে পরীক্ষা।

করোনা কালে ২০২১ সালে পরীক্ষাই নেওয়া হয়নি। নম্বরের ভিত্তিতে মার্কশিট তৈরি করে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। ২০২২ সালে দুই সেমেস্টারে পরীক্ষা নেওয়া হয়। এ বার ২০২৩ সালের জন্য ফের পুরনো নিয়মে পরীক্ষা ফিরল। অর্থাৎ বছরে একটাই পরীক্ষা হবে। এ দিন তারই নির্ঘণ্ট প্রকাশ করা হল। ২০২১-এর আগে যে ভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই নিয়মেই হবে ২০২৩-এর পরীক্ষা। 

আইসিএসই পরীক্ষার সময়সূচি জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://cisce.org//UploadedFiles/PDF/FINAL_TIMETABLE_ICSE2023.pdf?utm_source=careers360

আইএসসি পরীক্ষার সময়সূচি জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://cisce.org//UploadedFiles/PDF/Timetable%20Instructions%20-%20ISC%20Year%202023%20Examination.pdf?utm_source=careers360

আরও পড়ুন: Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল না, আচমকা সিদ্ধান্ত বদলের বলি ডিএম-বিডিও', ট্যুইট শুভেন্দুর

এ দিন বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি ইংরেজি ভাষা দিয়ে শুরু হচ্ছে আইসিএসই পরীক্ষা। পরীক্ষা শেষ হবে জীববিদ্যা দিয়ে, ২৯ মার্চ। আইএসসি পরীক্ষা শুরু হচ্ছে ইংরেজি দিয়ে, ১৩ ফেব্রুয়ারি। ৩১ মার্চ পরিবেশ বিজ্ঞান দিয়ে পরীক্ষা শেষ হবে। মোট তিন ঘণ্টার পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ ১৫ মিনিট।

করোনা পরবর্তী সময়ে ফের পুরনো নিয়মে দিল্লি বোর্ডের পরীক্ষা

পরীক্ষার যে বিধিনিয়ম তুলে ধরেছে বোর্ড, তা হল- পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে নির্দিষ্ট আসনে বসে যেতে হবে পরীক্ষার্থীকে। দেরিতে পৌঁছলে, তার উপযুক্ত কারণ জানাতে হবে। কারণ উপযুক্ত মনে না হলে, আধ ঘণ্টার বেশি দেরিতে পৌঁছলে, প্রশ্নপত্র দেওয়া হবে না পরীক্ষার্থীকে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget