এক্সপ্লোর

CISCE 1 Term Exam Postpones: আচমকাই স্থগিত আইসিএসই-আইএসসি প্রথম সিমেস্টারের পরীক্ষা

পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ নভেম্বর থেকে।

নয়াদিল্লি : আচমকাই আইসিএসই (ICSE)-আইএসসি (ISC) পরীক্ষা স্থগিত। ২০২১-২২ সালের প্রথম সিমেস্টারের পরীক্ষা স্থগিতের ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে দিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সাম-র (CISCE) চিফ এগজিকিউটিভ গ্যারি আরাথুন। আগের নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ নভেম্বর থেকে। সিআইএসসিই-র পক্ষ থেকে বোর্ডের অর্ন্তগত সমস্ত স্কুলের প্রদানদের উদ্দেশে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণের জেরে ২০২১-২২ সালের আইসিএসই ও আইএসসি-র প্রথম সিমেস্টারের পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হচ্ছে। পরীক্ষায় বসতে চলা সমস্ত শিক্ষার্থীকে দ্রুত অবগত করার জন্য আবেদন জানানো হচ্ছে।'

 

ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা 'নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণ' বলতে সম্ভবত করোনা অতিমারীর জেরে দেশের পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এর আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২২-এর ICSE, ISC পরীক্ষা শুরু হবে ২০২১ সালেই। ১৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথম সেমিস্টার।  ১৫ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কোনও পরীক্ষা ১ ঘণ্টা, কোনওটার জন্য ধার্য করা হয়েছিল দেড় ঘণ্টা। অন্যদিকে, ISC পরীক্ষা চলার কথা ছিল ১৬ ডিসেম্বর পর্যন্ত। করোনা আবহে দু’বার বোর্ডের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথম সেমিস্টার হবে অনলাইনে। দ্বিতীয় সেমিস্টার হওয়ার কথা মার্চ বা এপ্রিলে। 

এদিকে, সোমবারই প্রকাশিত হয়েছে  CBSE বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ। বোর্ডের তরফে জানান হয়েছে যে, নভেম্বর-ডিসেম্বর থেকে শুরু হবে সিবিএসই-এর টার্ম-ওয়ানের পরীক্ষা। ১১.৩০ এ শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর ১টার মধ্যে। পড়ুয়ারা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে প্রশ্নপত্র পড়ে নেওয়ার জন্য।  সিবিএসই বোর্ড এবছর পরীক্ষা দুটি ভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টার্ম ১ ও ২। এই সেশনে ৫০ শতাংশ সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে।  

আরও পড়ুন- প্রকাশিত CBSE বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণির Term-1 পরীক্ষার দিনক্ষণ, কবে থেকে শুরু?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget