এক্সপ্লোর

ICSE Class 12 Exam Cancelled: সিবিএসই-র দ্বাদশের পর এবার বাতিল আইএসসি-ও

আগেই আইসিএসই বাতিলের ঘোষণা করা হয়েছিল। জানানো হয়েছিল, পরীক্ষা হবে ঐচ্ছিক।

নয়াদিল্লি : সিবিএসই-র দ্বাদশের পর এবার চলতি বছরের আইএসসি পরীক্ষাও বাতিল হয়ে গেল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশেনর (সিআইএসসিই) পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে। গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশমের পরীক্ষা বাতিলের ঘোষণার দু'দিন পরই সিআইএসসিই-র পক্ষ থেকে দশমের পরীক্ষা (আইসিএসই) বাতিলের কথা জানানো হয়েছিল। জানানো হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। এবারে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষাও বাতিল হওয়ার পর পরই একই পথে হেঁটে সিআইএসসিই জানিয়ে দিল বাতিল হচ্ছে আইএসসি (দ্বাদশের পরীক্ষা)। 

পরীক্ষা বাতিল হওয়ার পর কীভাবে পড়ুয়াদের মূল্যায়ন, নম্বর বিভাজন ইত্যাদি পদ্ধতির দিকটি স্থির হবে তা দ্রুতই ঘোষণা হবে বলেই সিআইএসসিই-র পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত আইএসসি বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছে, দেশে চলতে থাকা বর্তমান কোভিড পরিস্থিতির ফলে যে চরম অনিশ্চয়তার আবহ, তার ভিত্তিতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সন্ধেয় প্রধানমন্ত্রীর পৌরহিত্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, এবারের সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করা হচ্ছে। নরেন্দ্র মোদি যে প্রসঙ্গে জানান, 'পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি চলছে তা শেষ হওয়া প্রয়োজন। মানসিকভাবে এরকম কঠিন সময়ে পড়ুয়াদের পরীক্ষার বসার জন্য চাপ দেওয়া ঠিক নয়। প্রত্যেকেরই বিষয়টা সেভাবে দেখা উচিত।' মাঝে অবশ্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে বৈঠকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তরফেই অবস্থার উন্নতিতে দ্বাদশের পরীক্ষাগুলো করার পক্ষে সওয়াল করা হয়েছিল।

দ্বাদশের সিবিএসই পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডই ঠিক করবে বলে জানানো হয় কেন্দ্রের তরফে। পাশাপাশি এটাও বলা হয়, গত বছরের মতোই কোনও পড়ুয়া পরীক্ষা দিতে চাইলে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসই। ওয়াকিবহাল মহলের মতে, একই পথে হাঁটতে পারে সিআইএসসিই-ও।

করোনা পরিস্থিতিতে কেন পড়ুয়াদের স্বাস্থ্য সংকটের মধ্যে ফেলে পরীক্ষা নেওয়া হবে বলে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিছু অভিভাবক। উচ্চতর আদালতে যে মামলার শুনানিতে গতকালই কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও দুদিন সময় চেয়ে নিয়েছিলেন। আর এদিনই সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। যারপর বাতিল হয়ে গেল আইএসসিও।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget