এক্সপ্লোর

Job News: রাত পোহালেই শুরু হচ্ছে এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া, শূন্যপদ কত?

CISF Recruitment 2024: সিআইএসএফ- এর এই নিয়োগের জন্য আবেদনকারীদের ম্যাট্রিকুলেশন কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। 

Job News: সিআইএসএফ (CISF Recruitment 2024) অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে রয়েছে চাকরির সুযোগ। রাত পোহালেই আবেদন করার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। ৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে সিআইএসএফ- এ নিয়োগের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। অনলাইনেই শুধুমাত্র আবেদন করা যাবে। cisfrectt.cisf.gov.in - সিআইএসএফ- এর এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আগামী ৪ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ১১২৪। 

আবেদন করার সময় আবেদনকারীদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে 

  • একটাই আবেদনপত্র জমা দিতে হবে। কনস্টেবল/ড্রাইভার কিংবা কনস্টেবল/ডিসিপিও- এই দুই পদে নিয়োগের জন্য এই একটি আবেদনপত্রই গ্রাহ্য করা হবে। 
  • আবেদনপত্রে আবেদনকারীদের নিজেদের প্রেফারেন্স বা পছন্দ দিতে হবে। অর্থাৎ কোন পদে তাঁরা নিযুক্ত হওয়ার জন্য আবেদন করছেন তা ১ এবং ২ নম্বরে লিখতে হবে। যাঁর যেটা ইচ্ছে তিনি সেটাই লিখতে পারেন। এমন কোনও নিয়ম নেই যে ১ নম্বর এটি লিখতে হবে এবং ২ নম্বরে অন্যটি। দুই পদের মধ্যে যেটা ইচ্ছে ১ এবং ২ নম্বরে লিখতে পারেন আবেদনকারীরা। 
  • আবেদনপত্রে জমা দেওয়ার সময় যেটা প্রেফারেন্স হিসেবে লেখা থাকবে সেটাকেই মান্যতা দেওয়া হবে। ১- এ যা লিখবেন তা আগে মান্যতা পাবে। দ্বিতীয় অপশন পরে। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কেমন হওয়া জরুরি, জেনে নিন 

সিআইএসএফ- এর এই নিয়োগের জন্য আবেদনকারীদের ম্যাট্রিকুলেশন কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা দিতে হবে স্বীকৃতি প্রাপ্ত, অনুমোদন প্রাপ্ত কোনও বোর্ড থেকে। আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন তালিকা 

  • কনস্টেবল/ড্রাইভার - ডিরেক্ট - ৮৪৫টি শূন্যপদ রয়েছে
  • কনস্টেবল/ (ড্রাইভার কাম পাম্প অপারেটর) (যেমন- দমকল বাহিনীর চালক) - ২৭৯টি শূন্যপদ রয়েছে। 

কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে দেখে নিন একনজরে 

জেনারেল, আর্থিক ভাবে পিছিয়ে থাকা এবং ওবিসি ক্যাটেগরির জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি বরাদ্দ হয়েছে। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। যাঁরা অ্যাপ্লিকেশন ফি জমা দেবেন তাঁদের নেট ব্যাঙ্কিং করতে হবে। এক্ষেত্রে ক্রেডিট বা ডেবিট কার্ড, রুপে কার্ড কিংবা ইউপিআই পেমেন্ট করা যাবে। এছাড়াও নগদে টাকা দেওয়া যাবে এসবিআই ব্রাঞ্চে গিয়ে, চালান কেটে। এই সমস্ত মাধ্যম ছাড়া অন্য মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া হলে তা গ্রাহ্য করা হবে না। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget