এক্সপ্লোর

CSIR UGC NET: CSIR নেটের পরীক্ষাকেন্দ্র কোথায় পড়েছে ? প্রকাশ্যে সিটি স্লিপ- কী কী বিষয় মাথায় রাখতে হবে ?

CSIR UGC NET 2024: সিটি স্লিপ ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের তাদের নিজেদের লগ ইন তথ্য দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ বসাতে হবে ওয়েবসাইটে। ২৫ জুলাই থেকে ২৭ জুলাই হবে CSIR UGC NET।

CSIR UGC NET City Slip 2024: কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সংক্ষেপে সিএসআইআর ইউজিসি নেট (CSIR UGC NET 2024) সামনেই। এই পরীক্ষারই সিটি স্লিপ প্রকাশ পেল গতকাল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওরফে এনটিএ এই সিটি স্লিপ (Exam City Slip) প্রকাশ করেছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছেন, তারা ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সিটি স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন। csirnet.ntaonline.in ওয়েবসাইট থেকে এই সিটি স্লিপ কীভাবে ডাউনলোড করবেন দেখে নিন।

এই ওয়েবসাইট থেকে সিটি স্লিপ ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের তাদের নিজেদের লগ ইন তথ্য দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ বসাতে হবে ওয়েবসাইটে। আগামী ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত আয়োজিত হবে এই CSIR UGC NET। পুরো পরীক্ষাটাই হবে কম্পিউটার বেসড মোডে। কিছুদিন আগেই হওয়ার কথা ছিল এই পরীক্ষা, কিন্তু বিশেষ কারণে তা স্থগিত হয়ে যায়। এই সিটি স্লিপের মাধ্যমে প্রার্থীরা জানতে পারবেন কোথায় তাদের পরীক্ষাকেন্দ্র পড়েছে।

কবে, কখন পরীক্ষা হবে

নতুন এই সময় নির্ঘন্ট অনুসারে আগামী ২৫, ২৬ এবং ২৭ জুলাই আয়োজিত হবে এই CSIR UGC NET। মূলত দুটি শিফটে হবে এই পরীক্ষা। প্রথম শিফট হবে সকাল ৯টা থেকে ১২টা এবং পরের শিফট হবে বিকেল ৩টে থেকে ৬টা পর্যন্ত। প্রত্যেক প্রার্থীকে তাদের আইডি প্রুফ সঙ্গে করে নিয়ে আসতে হবে।

পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে

এই পরীক্ষায় ২০০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। গণিত, বিজ্ঞান, জীবনবিজ্ঞান, রসায়নশাস্ত্রের উপর প্রশ্ন থাকবে এই পরীক্ষায়। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে পরীক্ষায়।

কীভাবে ডাউনলোড করবেন সিটি স্লিপ ?

প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অ্যাডমিট কার্ড বা সিটি স্লিপ ডাউনলোড করার জন্য।

তারপর CSIR NET 2024 City Slip বলে একটি ট্যাব দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।

এরপর প্রার্থীদের লগ ইন তথ্য দিতে হবে।

তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার সিটি স্লিপ স্ক্রিনে ভেসে উঠবে।

এই স্লিপ ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Success Story: IIT-তে পড়াশোনা, ৮৪ লাখের চাকরি ছেড়ে কাপড় ধোয়া শুরু- কীভাবে ১০০ কোটির সংস্থা গড়লেন অরুণাভ ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget