এক্সপ্লোর

Success Story: IIT-তে পড়াশোনা, ৮৪ লাখের চাকরি ছেড়ে কাপড় ধোয়া শুরু- কীভাবে ১০০ কোটির সংস্থা গড়লেন অরুণাভ ?

Arunabh Sinha: মাত্র ৫ বছরের মধ্যেই দেশের ১১৩টি শহরে মোট ৩৯০টি স্টোর খুলে যায় ইউ ক্লিন সংস্থার। বর্তমানে তাঁর সংস্থার বার্ষিক টার্নওভার ১১০ কোটি টাকা। জানেন অরুণাভ সিনহার সাফল্যের কাহিনি ?

Arunabh Sinha: এমবিএ চায়েওয়ালার নাম আমরা অনেকেই শুনেছি, আইআইটি লন্ড্রিওয়ালার নাম কি শুনেছেন ? দেশের নামী দামী আইআইটি থেকে পাশ করে বহু ছাত্র-ছাত্রীই নিজেদের ব্যবসা গড়ে তোলেন। দেশের অন্যতম জনপ্রিয় উদ্যোগপতিদের (Success Story) মধ্যে এখন বেশিরভাগই আইআইটি থেকে পড়াশোনা করেছেন। তেমনই এক আইআইটির ছাত্র গড়ে তুলেছেন ১০০ কোটির একটি সংস্থা। একসময় কলেজের পড়াশোনার খরচ চালাতে মায়ের গয়না বিক্রি করতে হয়েছিল তাঁকে, আর আজ কোটি টাকার মালিক তিনি। জানেন অরুণাভ সিনহার সাফল্যের কাহিনি (IIT Laundrywala) ? ৮৪ লাখ টাকার প্যাকেজে চাকরি পেয়েছিলেন অরুণাভ (Arunabh Sinha), কিন্তু সেই লোভনীয় চাকরি হেলায় ছেড়ে গড়ে তুলেছেন নিজের সংস্থা U-Clean, নিজের কোম্পানি। কীভাবে সম্ভব হল ?

বিহারের ভাগলপুরে জন্ম ও বড় হয়ে ওঠা অরুণাভ সিনহার। কাজের সূত্রে পরে জামশেদপুরে চলে আসেন তাঁর বাবা, সেখানেই একটি কলেজে শিক্ষকতা করতেন তিনি। বেতন খুব একটা বেশি ছিল না, ফলে খুব আর্থিক অনটনের মধ্য দিয়েই দিন কেটেছে তাদের। জানা গিয়েছে, তাদের বাড়ি থেকে ৫ কিমি পথ হেঁটে স্কুলে যেতে হত অরুণাভকে। অষ্টম শ্রেণিতে পড়ার সময়ই অরুণাভ মনে মনে ঠিক করেন তিনি আইআইটিতে ভর্তি হবেন, সেখানেই পড়াশোনা করবেন। সেই সময় থেকেই শুরু হয় প্রস্তুতি। একাদশ দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় ছাত্র-ছাত্রীদের পড়াতেন অরুণাভ।

দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরে বম্বে আইআইটি থেকে মেটালার্জি বিভাগে ভর্তি হন অরুণাভ সিনহা। প্রতি সেমেস্টারে তখন ৫০ হাজার টাকা বেতন ছিল কলেজের, আর সেই বেতন দিতে গিয়ে মায়ের গয়নাও বিক্রি করতে হয়েছে অরুণাভকে। পড়াশোনা শেষ করে FranGlobal নামে একটি সংস্থা তৈরি করেন অরুণাভ। ২০১৫ সালে সেই সংস্থাটি বিক্রি করে দেন তিনি এবং উচ্চ পদে ট্রেবো হোটেলস সংস্থায় কাজ করতে শুরু করেন। সেই সময় তাঁর বার্ষিক উপার্জন ছিল ৮৪ লাখ টাকা।

হসপিটালিটি সেক্টরে কাজ করার সময়েই তিনি বুঝতে পারেন যে হোটেলের ৭০ শতাংশ কাজই থাকে লন্ড্রি-সংক্রান্ত। আর সেই অনুপ্রেরণা থেকেই তিনি নিজের লন্ড্রি ব্যবসা শুরু করেন। নিজের সংস্থার নাম দেন 'ইউ ক্লিন' (U-Clean)। এই ব্যবসায় তাঁর স্ত্রী গুঞ্জন সিনহাও অরুণাভকে যথেষ্ট সাহায্য করেছেন।

মাত্র ৫ বছরের মধ্যেই দেশের ১১৩টি শহরে মোট ৩৯০টি স্টোর খুলে যায় ইউ ক্লিন সংস্থার। বর্তমানে তাঁর সংস্থার বার্ষিক টার্নওভার ১১০ কোটি টাকা।

আরও পড়ুন: Recruitment 2024: রেলে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget