এক্সপ্লোর

CTET 2023 Admit Card: প্রকাশিত CTET অ্যাডমিট! বাড়ি বসেই হাতে আসবে কী ভাবে?

Job News:আগামী ২০ আগস্ট এই CTET পরীক্ষা হবে। অফলাইনে OMR Based পদ্ধতিতে এই পরীক্ষা হবে।

কলকাতা: প্রকাশিত হল Central Teacher Eligibility Test (CTET)-এর অ্যাডমিট কার্ড। প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। CTET-এর অফিসিয়াল ওয়েবসাইট http://ctet.nic.in/ থেকে এটি পাওয়া যাবে।

চলতি বছরের ২৭ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলেছে। যাঁরা ওই সময় আবেদন করেছেন তাঁরা ক্যান্ডিডেট লগইন- এর মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কবে পরীক্ষা:
আগামী ২০ আগস্ট এই CTET পরীক্ষা হবে। অফলাইনে OMR Based পদ্ধতিতে এই পরীক্ষা হবে। অ্য়াডমিট কার্ডেই পরীক্ষার যাবতীয় তথ্য এবং পরীক্ষাকেন্দ্রের তথ্য দেওয়া থাকবে। 

যখন পরীক্ষার ফর্ম ফিলআপ হয়েছিল। তখন অনলাইনে পরীক্ষা হবে এমনটা মনে করে পরীক্ষার্থীরা পছন্দের শহর বেছে নিয়েছিলেন। কিন্তু এই পরীক্ষা এখন অফলাইনে হবে। ফলে পরীক্ষাকেন্দ্র কতগুলো রয়েছে এবং পরীক্ষার্থীর ঠিকানা কোথায় সেসবের উপর ভিত্তি করেই  পরীক্ষাকেন্দ্র বাছাই করা হয়েছে।

CTET-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। অ্যাডমিট কার্ডে কোনও সমস্যা থাকলে সেটাও অভিযোগ জানানো যাবে। 

শিফট ১ -এর পরীক্ষার জন্য সকাল সাড়ে সাতটায় পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। শিফট ২-এর পরীক্ষার জন্য দুপুর সাড়ে ১২টায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। যা পরীক্ষা শুরু ২ ঘণ্টা আগে। শিফট ১-এর ক্ষেত্রে সকাল সাড়ে নটার পরে এবং শিফট ২-এর ক্ষেত্রে দুপুর আড়াইটায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছলে ঢুকতে দেওয়া হবে না।

কীভাবে ডাউনলোড:
http://ctet.nic.in/ ওয়েবসাইটে যান।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কে যান, সেখানে  ক্লিক করুন
এরপর লগইন ক্রেডেনশিয়াল দিতে হবে, অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন দিতে হবে।
এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।

আগেরদিনই বেরিয়েছে IBPS ক্লার্কশিপের অ্যাডমিট:
২০২৩ সালের CRP CLERKS-XIII 2023 পরীক্ষার অ্যাডমিট এটি। একাধিক সরকারি ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগের জন্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে থাকে। IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড নামানো যাবে। ২৮ জুলাই বা তার আগে যে যে পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছিলেন তাঁরা পেয়ে যাবে তাঁদের অ্যাডমিট কার্ড। 

কবে পরীক্ষা:
IBPS ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড (Admit Card Download) করতে গেলে প্রয়োজন হবে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ। এই পরীক্ষা তিন দিন ধরে আলাদা আলাদা ব্যাচে হবে। ২৬ আগস্ট, ২৭ আগস্ট এবং ২ সেপ্টেম্বর এই পরীক্ষা হবে। অনলাইন পদ্ধতিতে কম্পিউটার নির্ভর পরীক্ষা (CBT Mode) এটি। ২ সেপ্টেম্বর পর্যন্ত ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। IBPS Clerk Hall Ticket নেওয়ার জন্য কয়েকটি ধাপ প্রয়োজন। 

আরও পড়ুন: হয়তো আপনার নামেই ব্যাঙ্কে জমে মোটা টাকা! এবার এক ক্লিকেই খোঁজ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget