এক্সপ্লোর

CTET 2024: ডিসেম্বরের CTET-এর রেজিস্ট্রেশন শুরু, পরীক্ষা হবে এই দিনে

CTET December 2024: সিবিএসই সিটেট ২০২৪ আগামী ১ ডিসেম্বর আয়োজিত হবে সারা দেশে। মূলত দুটি শিফটে আয়োজিত হবে এই পরীক্ষা। গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৪ থেকে এই সিটেটের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

CBSE CTET 2024: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সি-টেট পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে হতে চলেছে। বছরে দু-বার করে আয়োজিত হয় এই পরীক্ষা। যে সমস্ত প্রার্থীরা সিবিএসই সি-টেট পরীক্ষার জন্য আবেদন করতে চান, তারা সিটেটের (CTET 2024 Registration) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ctet.nic.in ওয়েবসাইটে গিয়ে সহজেই এই পরীক্ষার (CTET 2024) জন্য ফর্ম পূরণ করা যায়। মূলত এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের অধীনস্থ বিদ্যালয়গুলিতে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষকতার সুযোগ পাওয়া যায়। এটি আদপে একটি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। 

আবেদনের শেষ দিন কবে

গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৪ থেকে এই সিটেটের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে করে ফেলতে হবে আবেদন। এই পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে দেওয়া আছে এর অফিসিয়াল ওয়েবসাইটে।

এই তারিখে হবে পরীক্ষা

সিবিএসই সিটেট ২০২৪ আগামী ১ ডিসেম্বর আয়োজিত হবে সারা দেশে। মূলত দুটি শিফটে আয়োজিত হবে এই পরীক্ষা। প্রথম শিফট হবে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট হবে দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত।

কত আবেদনের ফি দিতে হবে

সিবিএসই সিটেট পরীক্ষার জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত, ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি দিতে হবে ১ হাজার টাকা থেকে ১২০০ টাকা। একটি পেপারের জন্য আবেদন করলে ১০০০ টাকা আবেদনের ফি এবং একইসঙ্গে দুটি পেপারের জন্য আবেদন করলে ফি দিতে হবে ১২০০ টাকা। তবে অন্যান্য সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য আবেদনের ফি যথাক্রমে ৫০০ টাকা ও ৬০০ টাকা। দুটি পেপারের জন্য তাদের ক্ষেত্রে জমা দিতে হবে ৬০০ টাকা।

এক্ষেত্রে এই আবেদনের ফি কেবলমাত্র অনলাইনেই পেমেন্ট করতে হবে। এর জন্য আপনাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের ব্যবহার করতে হবে। ১৬ অক্টোবর রাত ১১টা ৫৯-এর আগে আবেদন জমা করতে হবে আপনাকে।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: SSC MTS Admit Card: SSC MTS-এর জন্য আবেদন বাতিল হয়নি তো ? এভাবে দেখে নিন স্টেটাস

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget