এক্সপ্লোর

CTET 2024: এই বছরের প্রথম সি-টেটের রেজিস্ট্রেশন শুরু, পরীক্ষা কবে ?

CTET Exam 2024: আগামী ৭ জুলাই ২০২৪ তারিখে সারা দেশজুড়ে ১৩৬টি শহরে মোট ২০টি ভাষায় আয়োজিত হবে সি-টেট বা সেন্ট্রাল টেট পরীক্ষা। টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট। শুরু হয়েছে রেজিস্ট্রেশন।

CTET Exam:  কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে চাকরি করতে চান, শিক্ষকতা করতে চান ? তাহলে আপনাকে সি-টেট পরীক্ষায় পাশ করতেই হবে। প্রতি বছর দু'বার সারা দেশে আয়োজিত হয় এই সি-টেট পরীক্ষা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এই পরীক্ষা আয়োজন করে। মূলত জুলাই ও ডিসেম্বর মাসে এই পরীক্ষা আয়োজিত হয়। এবার ২০২৪ সালের প্রথম পরীক্ষা (CTET July 2024) অর্থাৎ জুলাই মাসের সি-টেটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হল সম্প্রতি। সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হয়েছে আর সেখানেই মিলবে রেজিস্ট্রেশনের লিঙ্কও।

কবে পরীক্ষা

আগামী ৭ জুলাই ২০২৪ তারিখে সারা দেশজুড়ে ১৩৬টি শহরে মোট ২০টি ভাষায় আয়োজিত হবে সি-টেট বা সেন্ট্রাল টেট পরীক্ষা। টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট। মূলত দুটি শিফটে হবে এই পরীক্ষা। প্রথম শিফটে থাকবে পেপার ২ এবং পরের শিফটে থাকবে পেপার ১। সকাল ৯.৩০টা থেকে ১২.০০টা পর্যন্ত হবে প্রথম শিফটের পরীক্ষা আর পেপার ১-এর পরীক্ষার (CTET July 2024) হবে দুপুর ২টো থেকে বেলা ৪.৩০ পর্যন্ত।

কবে থেকে শুরু রেজিস্ট্রেশন

৭ মার্চ অর্থাৎ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে জুলাই ২০২৪-এর সি-টেট (CTET July 2024) পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই রেজিস্ট্রেশন চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, এই পরীক্ষার জন্য আবেদনের ফি জমা দেওয়ার শেষদিনও আগামী ২ এপ্রিল।  

কীভাবে রেজিস্ট্রেশন করবেন 

সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের একটি ডিরেক্ট লিঙ্ক দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদনের ফি জমা করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদনের ফি জমা করার একটি রিসিপ্ট সংগ্রহ করে ডাউনলোড করে নিতে হবে প্রার্থীকে।

আবেদনের ফি

এই পরীক্ষার (CTET July 2024) জন্য পেপার ১ কিংবা পেপার ২ এককভাবে পরীক্ষা দিতে গেলে আবেদনকারীকে দিতে হবে ১০০০ টাকা (অসংরক্ষিত বা ওবিসি প্রার্থীদের জন্য ) আর তাঁরা যদি দুটি পেপারই একত্রে দিতে চান সেক্ষেত্রে দিতে হবে ১২০০ টাকা। অন্যদিকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি কিংবা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য এই আবেদনের ফি ৫০০ টাকা (যে কোনও একটি পেপারের জন্য) আর দুটি পেপারের জন্য একত্রে ৬০০ টাকা।

পরীক্ষার কাঠামো

মূলত যে সমস্ত প্রার্থী প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াতে চান, তাঁদের ক্ষেত্রে পেপার ১-এর পরীক্ষা দিতে হবে আর যারা ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পরীক্ষা দিতে চান তাঁদের পেপার-২ এর পরীক্ষায় বসতে হবে।

আরও পড়ুন: IAS Success Story: IIT-তে পড়তে পড়তেই UPSC-র প্রস্তুতি, ৭ বছরের শ্রমে মিলল সাফল্য

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

ভিডিও

Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget