এক্সপ্লোর

CUET UG: দ্বাদশে না পড়া বিষয়েও উচ্চশিক্ষার সুযোগ, কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকায় একাধিক বদল আনল ইউজিসি

CUET UG 2025 Key Updates: কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা CUET নিয়ে বড় বদল আনল UGC। প্রথমত এই বছর যেভাবে হাইব্রিড মোডে সারা দেশে এই পরীক্ষা আয়োজিত হয়েছিল, এবারে তা আর হচ্ছে না।

UGC Rules: কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা CUET নিয়ে বড় বদল আনল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC Rules)। প্রথমত এই বছর যেভাবে হাইব্রিড মোডে সারা দেশে এই পরীক্ষা আয়োজিত হয়েছিল, এবারে তা আর হচ্ছে না। সম্পূর্ণ পরীক্ষাই হবে সিবিটি মোডে অর্থাৎ কম্পিউটার বেসড মোডে। এছাড়াও আরও বড় বদল হল, এবার থেকে দ্বাদশ উত্তীর্ণ (CUET UG) প্রার্থীরা যে কোনো বিষয়ের উপরেই এই পরীক্ষা দিতে পারবেন। এমন কোনো বাধাঁধরা নিয়ম রইল না যে, দ্বাদশের পাঠ্যক্রমের (CUET UG 2025) বিষয় অনুসারেই কলেজে ভর্তি হতে হবে। অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে কোনো ছাত্র-ছাত্রী পড়েননি এমন কোনো বিষয়েও এই প্রবেশিকা দেওয়া যাবে। পড়ুয়ারা উচ্চশিক্ষার সুযোগ পাবেন একাধিক বিষয়ে। আরও কী বদল এল ?

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জগদীশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, '২০২৫ সালের এই সিইইউটি পরীক্ষা হবে সম্পূর্ণরূপে সিবিটি মোডে। আগের বছরের মত এবার আর হাইব্রিড মোডের সুবিধে থাকবে না। বিষয় নির্বাচনের ক্ষেত্রে আগের বছরের মত ৬৩টি বিষয়ের বদলে কেবলমাত্র ৩৭টি বিষয়ই বেছে নিতে পারবেন ছাত্র-ছাত্রীরা। আর যে যে বিষয়গুলি বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে সেই বিষয়ে পড়তে চাইলে ছাত্র-ছাত্রীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন তাদের জেনারেল অ্যাপ্টিটিউড টেস্টের স্কোরের মাধ্যমে'।

তিনি আরও বলেন, 'এমনকী ছাত্র-ছাত্রীরা দ্বাদশ শ্রেণিতে পড়েননি এমন কোনো বিষয়ের উপরেও এই পরীক্ষায় বসতে পারবেন, পাবেন উচ্চশিক্ষার সুযোগ। এর মাধ্যমে পড়ুয়াদের উচ্চশিক্ষার নিয়মে বাঁধা গণ্ডির বাইরে বের করে আনা সহজ হবে। আগের বছর সর্বোচ্চ ৬টি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন পড়ুয়ারা, তবে এবার তা কমিয়ে আনা হয়েছে পাঁচটিতে। অর্থাৎ ২০২৫ সালে এই CUET পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ ৫টি বিষয়ের উপর পরীক্ষা দিতে পারবেন।'

আরও অনেক বদল আনা হয়েছে পরীক্ষা পদ্ধতিতে। আগে বিষয়ের উপর ভিত্তি করে কোনো পরীক্ষা ৪৫ মিনিট আবার কোনো পরীক্ষা ৬০ মিনিটে আয়োজিত হত। এবার থেকে সমস্ত পরীক্ষাই বাধ্যতামূলকভাবে ৬০ মিনিট সময়ের মেয়াদে নেওয়া হবে বলেই জানিয়েছে ইউজিসি। এখন থেকে সমস্ত প্রশ্নই থাকবে বাধ্যতামূলক, কোনো বিকল্প প্রশ্ন দেওয়া হবে না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: IIT Placements: বছরে ৪.৩ কোটি বেতন ! IIT পড়ুয়াকে রেকর্ড প্যাকেজে চাকরি দিল এই সংস্থা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
DRDO Internship : DRDO-তে পেইড ইন্টার্নশিপের সুযোগ, ৩০ জনকে নেওয়া হবে, কারা করতে পারবেন আবেদন ?
DRDO-তে পেইড ইন্টার্নশিপের সুযোগ, ৩০ জনকে নেওয়া হবে, কারা করতে পারবেন আবেদন ?
SAIL IISCO Recruitment : বার্নপুরে শিক্ষানবীশ নেবে SAIL, ২০০ জন হবে নিয়োগ, কারা যোগ্য ?
বার্নপুরে শিক্ষানবীশ নেবে SAIL, ২০০ জন হবে নিয়োগ, কারা যোগ্য ?
WBBSE: অষ্টম শ্রেণির বই থেকে বাদ 'কন্যাশ্রী', 'সিঙ্গুর' আন্দোলন, থাকছে না পানি, আব্বা, আম্মুর মত শব্দ
অষ্টম শ্রেণির বই থেকে বাদ 'কন্যাশ্রী', 'সিঙ্গুর' আন্দোলন, থাকছে না পানি, আব্বা, আম্মুর মত শব্দ

ভিডিও

Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম
Samik Bhattacharya | নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
RG Kar News | আর জি করকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget