এক্সপ্লোর

CUET-UG 2022: স্নাতকস্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ফল ঘোষণা ন্যাশনাল টেস্টিং এজেন্সির

CUET-UG Result Out: ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, ইংরাজিতে ৮ হাজার  ২৩৬ জন, রাষ্ট্রবিজ্ঞানে ২ হাজার ৬৫ জন, অর্থনীতিবিদ্যায় ১ হাজার ১৮৮ জন একশো পার্সেন্টাইল পেয়েছেন।

নয়াদিল্লি: স্নাতকস্তরে (Undergraduate) ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের ফল প্রকাশিত হল। এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) স্নাতকস্তরে CUET-UG- প্রবেশিকা পরীক্ষার ফল ঘোষণা করে। এনটিএ সূত্রে খবর, ৩০টি বিষয়ে ২০ হাজার পরীক্ষার্থী একশো পার্সেন্টাইল পেয়েছে।

স্নাতকস্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা: ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, ইংরাজিতে ৮ হাজার  ২৩৬ জন, রাষ্ট্রবিজ্ঞানে ২ হাজার ৬৫ জন, বিজনেস স্টাডিজে ১ হাজার ৬৬৯ জন, বায়োলজিতে ১ হাজার ৩২৪ জন, অর্থনীতিবিদ্যায় ১ হাজার ১৮৮ জন একশো পার্সেন্টাইল পেয়েছেন। সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশ থেকে ২ লক্ষ ৯২ হাজার ৫৮৯ জন এবং দিল্লি থেকে ১ হাজার ৮৬ হাজার ৪০৫ জন এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সবথেকে কম পরীক্ষার্থীর সংখ্যা ছিল মেঘালয় থেকে। মোট পরীক্ষা দিয়েছেন ৫৮৩ জন। 

ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা। আগামী ৯০ দিন এই ফল ওয়েবসাইটে থাকবে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ৯১টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামও। এবার কাট-অফ নম্বরের তালিকা প্রকাশ করবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি। চলতি বছর ১৫ জুলাই এই পরীক্ষা শুরু হয়। ৬টি পর্যায়ের এই পরীক্ষা শেষ হয় ৩০ অগাস্ট। প্রায় ১৪ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। তার মধ্যে ৬০ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।

দোহা, দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, কাঠমান্ডু শহরেও স্নাতকস্তরে (Undergraduate) ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হয়। সারা দেশে ২৩৯ শহরে ৪৪৪ কেন্দ্রে এই পরীক্ষা হয়। চলতি বছর কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের নম্বরের মাধ্যমেই  দিল্লি বিশ্ববিদ্যালয় সহ সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া হবে। দেশের অন্যতম বড় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল দিল্লি বিশ্ববিদ্যালয়। এক ছাতার তলায় রয়েছে স্নাতকোত্তর স্তর, পিএইচডি, সার্টিফিকেট কোর্স, ডিগ্রি কোর্সের ৮০টি বিভাগ। এর আওতায় ৭৯টি কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্স পড়ানো হয়। বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে প্রতিবছর গড়ে ৭০ হাজার পড়ুয়া সংশ্লিষ্ট কলেজগুলিতে ভর্তি হয়। চলতি বছর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া করবে বলে সূত্রের খবর। অন্যদিকে, দিল্লি হাইকোর্টের নির্দেশ মোতাবেক দিল্লির সেন্ট স্টিফেনস কলেজও কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের প্রাপ্ত নম্নরের ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

আরও পড়ুন: Recruitment 2022: পরীক্ষা ছাড়াই চাকরি ! মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সে বহু শূন্যপদ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget