এক্সপ্লোর

CUET UG 2024: পরীক্ষা বিতর্কে নয়া সিদ্ধান্ত, CUET-UG নিয়ে বড় ঘোষণা NTA-র

Education News: দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা হয়েছিল মে মাসে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রয়োজনে ফের নেওয়া হবে সিইউইটি-ইউজি (CUET UG 2024) পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, পরীক্ষার্থীদের অভিযোগের সত্যতা মিললে ফের পরীক্ষা ১৫ থেকে ১৯ জুলাই হবে। 

দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা হয়েছিল মে মাসে। NEET UG-তে প্রশ্নফাঁস এবং গ্রেস মার্কস নিয়ে বিতর্কে সম্প্রতি গোটা দেশে তোলপাড় পড়ে যায়। আর এই পরীক্ষা বিতর্কের মধ্যেই সিইউইটি-ইউজি নিয়ে নতুন সিদ্ধান্তের ঘোষণা এনটিএ-র। আগামী মঙ্গলবার, ৯ জুলাই সন্ধে ৫ পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন পরীক্ষার্থীরা। এদিন এক্স হ্যান্ডেলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি লিখেছে, পরীক্ষার্থীরা http://exams.nta.ac.in/ লগ ইন করে নিজেদের OMR শিট দেখতে পারবেন। জানাতে পারবেন প্রতিক্রিয়াও। ৯ জুলাই বিকেল ৫টা পর্যন্ত করা যাবে চ্যালেঞ্জ। 

 

 

পরীক্ষা বির্তকের আবহে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA-র গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। গত ৩০ জুন সিইউইটি-ইউজি ফলপ্রকাশের কথা ছিল। রেজাল্টে বিলম্ব তো হয়েছেই, এবার অভিযোগ পথ খুলে দিল NTA। NTA-র তরফে জনানো হয়েছে, সারা দেশে চলতি বছর ১৩ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। ১৫টি বিষয়ে খাতায় কলমে পরীক্ষা নেওয়া হয়। ৪৮টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয় কম্পিউটার বেসড। NTA-র তরফে জানানো হয়েছে, বিশেষজ্ঞ একটা প্যানেল তৈরি করা হবে। তারা ছাত্রছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখবেন। পরীক্ষার্থীরা যে চ্যালেঞ্জ বা অভিযোগ জানাবে তার সত্যতা প্রমাণিত হলে ফের পরীক্ষা নিতে প্রস্তুত NTA। 

এদিকে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে বললেও, শনিবার হয়নি NEET UG-র কাউন্সেলিং। সোমবার সুপ্রিমকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিমকোর্টে বলা হয়েছিল, অনিময় শুধু বিহার ও গুজরাতে হয়েছে। তাই পুরো পরীক্ষাটাই বাতিল করে দেওয়া ঠিক হবে না। শনিবার (৬ জুলাই) থেকে NEET UG-র কাউন্সেলিং শুরু হবে। এই পরিস্থিতিতে, শনিবার সকালে সংবাদসংস্থা ANI-এর তরফে বলা হয়, সূত্রের দাবি, NEET UG-র কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরই, স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, NEET UG-র কাউন্সেলিয়ের দিনক্ষণ ঘোষণা হয়নি। ফলে, কাউন্সেলিং পিছিয়ে যাওয়ার বিষয়টি ঠিক নয়। অন্যদিকে, সংবাদ সংস্থার PTI জানিয়েছে, চলতি মাসের শেষে হতে পারে NEET UG-র কাউন্সেলিং।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata Fire: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে ঝাঁপ এক ব্যক্তির

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget