এক্সপ্লোর

Kolkata Fire: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে ঝাঁপ এক ব্যক্তির

West Bengal News: পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেসের রেশ কাটতে না কাটতেই কলকাতা ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগায়।

কলকাতা: কলকাতা (Kolkata Fire) ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুন লাগল আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগায়। এদিন ৩ তলা প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। প্রাণ বাঁচাতে ৩ তলা থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। 

প্রাণে বাঁচতে ঝাঁপ এক কর্মীর: পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেসের রেশ কাটতে না কাটতেই কলকাতা ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে এই ৩ তলা প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় একতলা থেকে ৩ তলায় - নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। ভেঙে যায় অ্যাসবেস্টাসের ছাদ। রবিবার, ছুটির দিনে বন্ধ ছিল কারখানা। বেশিরভাগ কর্মীর ছুটি থাকলেও, কারখানায় ছিলেন একজন কর্মী। চারদিক যখন ধোঁয়ায় ঢাকা, আগুন লেলিহান শিখা গ্রাস করেছে গোটা কারখানাকে, তখন প্রাণ বাঁচাতে তিনি ঝাঁপ দেন তিনতলার ছাদ থেকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি।

গত, ১১ জুন পার্কস্ট্রিটে ভস্মীভূত হয়ে যায় বন্ধ রেস্তোরাঁ। ১৪ জুন, আগুন লাগে অভিজাত অ্যাক্রোপলিস মলে। ২২ জুন গাস্টিন প্লেসে একটি বাড়িতে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়ায়। ২ জুলাই ধাপার মাঠপুকুরে ইঞ্জিন অয়েলের কারখানায় আগুন লাগে। তার ৫ দিনের মাথায় এবার পশ্চিম চৌবাগা। আশে-পাশে একাধিক প্লাস্টিক কারখানা, অন্যদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যেও। পাশের বিল্ডিংয়েই দেখা যায় ডাঁই করে রাখা আছে প্লাস্টিকের সামগ্রী। শেষ পর্যন্ত দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে জানা যায়, ওই কারখানায় অগ্নি নির্বাপক কিছু ছিল না। পরে খতিয়ে দেখা হবে। ভিতরে ফোম, প্লাস্টিক জাতীয় জিনিস ছিল। তাই আগুন নেভাতে বেগ পেতে হয়। 

এদিকে বোলপুরের রজতপুরে একই পরিবারের ৩ জনকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার হলেন বাড়ির সেজ বউ। ধৃত স্মৃতি বিবি মৃত গৃহকর্তা আব্দুল হালিমের সেজ ভাইয়ের স্ত্রী। অভিযোগ, এক হাতুড়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্মৃতির। ভাসুর সেটা দেখে ফেলায়, তাঁকে স্ত্রী, পুত্র-সহ পুড়িয়ে মারার ছক কষেন স্মৃতি ও তাঁর প্রেমিক। পরিকল্পনা মতো ভাসুরের ঘরের জানলায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন যুগল, এমনই অভিযোগ রয়েছে। স্মৃতিকে জেরা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে বোলপুর থানার পুলিশ। আরেক অভিযুক্ত পলাতক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Uttarbanga Express: ফের প্রশ্নের মুখে সুরক্ষা, ট্রেনের মিডল বার্থের শিকল খুলে মাথা ফাটল যাত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget