এক্সপ্লোর

CUET UG 2024: CUET UG পরীক্ষার ফর্ম প্রকাশিত, কীভাবে কোথায় আবেদন করবেন, কবে শেষ ?

CUET UG 2024 Detailed Registration Process: CUET UG পরীক্ষার ফর্ম প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কীভাবে কোথায় এই নিয়ে আবেদন করতে হবে ? কবে শেষ তারিখ ?

কলকাতা: বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির পরীক্ষার (Common University Entrance Test) জন্য শুরু হল আবেদনের প্রক্রিয়া। ২৭ ফেব্রুয়ারি ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়েছে এই প্রক্রিয়ার কথা। ২৭ ফেব্রয়ারি থেকেই শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। আগামী ২৬ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। কীভাবে আবেদন করবেন, কারা করতে পারবেন, বিস্তারিত রইল এখানে।

কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ২০২৪ গুরুত্বপূর্ণ তারিখ (CUET 2024 Important Dates)

  • ফর্ম জমা দেওয়ার সময়সীমা - ২৭ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ ২০২৪ (CUET 2024 Registration Date)
  • আবেদনের টাকা (CUET UG 2024 Application) জমা দেওযার শেষ তারিখ - ২৬ মার্চ ২০২৪
  • পরীক্ষাকেন্দ্র ঘোষণার আনুমানিক তারিখ - ৩০ এপ্রিল ২০২৪
  • অ্যাডমিট কার্ডের তারিখ - মে-এর দ্বিতীয় সপ্তাহ
  • পরীক্ষার তারিখ - ১৫ মে - ৩১ মে ২০২৪
  • রেজাল্ট ও অ্যানসার কি ঘোষণার তারিখ সাইটে পরে জানানো হবে

কারা আবদন করতে পারবেন (CUET UG 2024 Eligibility) ?

  • ক্লাস টুয়েলভের পরীক্ষা দিচ্ছে বা পাশ করে গিয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • অসংরক্ষিত শ্রেণিভুক্তদের অন্তত ৫০ শতাংশ মার্কস পেতে হবে।
  • এসসি, এসটি শ্রেণিভুক্তদের অন্তত ৪৫ শতাংশ মার্কস পেতে হবে।
  • এছাড়াও, পছন্দের কোনও বিশ্ববিদ্যালয় (CUET UG) থাকলে সেখানে ভর্তির জন্য সেখানকার শর্তগুলি পূরণ করতে হবে।

কীভাবে আবেদন (CUET UG 2024 Registration Process)

  • প্রথমে NTA-এর অফিসিয়াল সাইটে গিয়ে Latest@NTA বিভাগে যেতে হবে। সেখান থেকে আর্কাইভ খুলে পিডিএফ-এ দেওয়া অফিসিয়াল সাইটের (CUET UG official website) লিঙ্কে যেতে হবে। এই সাইটটিই CUET UG 2024-এর অফিসিয়াল সাইট।
  • এর পর সাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে নিজের নাম, ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে। 
  • রেজিস্ট্রেশনের পর লগইন (NTA CUET UG 2024) করতে হবে। এর পর নির্দিষ্ট স্থানে চাওয়া তথ্যগুলি একে একে ভরতে হবে।
  • নিজের পছন্দের বিষয় বেছে নিয়ে বিশ্ববিদ্যালয় ও তার প্রোগ্রাম সিলেক্ট করতে হবে পরের ধাপে।
  • এর পর ডকুমেন্ট আপলোড করার সময়। এখানে নিজের ছবি, সই, ক্যাটেগরি সার্টিফিকেট আপলোড করতে হবে। 
  • পরের ধাপে আবেদনের খরচ পেমেন্ট করতে হবে। 
  • ফাইনাল সাবমিশনের আগে ফর্মটি পুরোটা একবার দেখে নিতে হবে। জমা দেওয়ার পর ফর্ম প্রিন্ট করে নেওয়া ভাল।

আরও পড়ুন - National Science Day 2024: জাতীয় বিজ্ঞান দিবসের নেপথ্যে সি ভি রমন, কেন ২৮ ফেব্রুয়ারি ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NICL AO Notification : ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget