এক্সপ্লোর

CUET UG Registration 2024: ফের বাড়ল CUET UG আবেদনের সময়সীমা, শেষ তারিখ কবে, কবে শুরু সংশোধন ?

CUET UG Registration 2024 Last Date: ফের CUET UG পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হল। কবে শেষ তারিখ ?

কলকাতা: আগেও একবার সিইউইটি ইউজি-এর এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ পিছিয়ে দিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার ফের আরেকবার সেই তারিখ পিছোনো হল। নতুন করে লাস্ট ডেট ঘোষণা করেছে এনটিএ। তাতে ৫ এপ্রিল পর্যন্ত আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে। অর্থাৎ ৫ এপ্রিল পর্যন্ত সিইউইটি ইউজি-এর এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। প্রসঙ্গত, আজ অর্থাৎ ৩১ মার্চ ছিল এই রেজিস্ট্রেশনের শেষ তারিখ। এর আগে ২৮ মার্চ শেষ তারিখ হিসেবে নির্ধারিত হয়েছিল। পরের সংশোধন ৩১ মার্চ পাল্টে এবার ৫ এপ্রিল করা হল। সিইউইটি ইউজি-এর এন্ট্রান্স পরীক্ষা আগামী ১৫ মে থেকে ৩১ মে-এর মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। 

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ?

ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ৩১ মার্চ অর্থাৎ রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনের শেষ তারিখ ৩১ মার্চের বদলে ৫ এপ্রিল করা হচ্ছে। আবেদন জমা দেওয়ার সময়সীমা ৫ এপ্রিল রাত ৯ টা বেজে ৫০ মিনিট পর্যন্ত। আবেদনের খরচ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল। সময়সীমা রাত ১১ টা বেজে ৫০ মিনিট পর্যন্ত।

কবে থেকে সংশোধন করা যাবে ?

ফর্ম সংশোধনের জন্য কারেকশন উইন্ডো খোলা হবে। তাতে কোনও তথ্য পাল্টে শুধরে নেওয়া যাবে। এই সংশোধন করা যাবে ৬ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ কারেকশন উইন্ডো ফর্ম জমা দেওয়ার ২৪ ঘন্টা পর খোলা হবে। এর পর আরও ২৪ ঘন্টা পর্যন্ত সেটি খোলা থাকবে। ৭ এপ্রিল ১১ টা বেজে ৫০ মিনিটে বন্ধ হয়ে যাবে কারেকশন উইন্ডো।

আবেদনের জন্য ভেরিফিকেশন করাতে কোন পরিচয়পত্র লাগবে ?

আবেদন ভেরিফিকেশন অর্থাৎ যাচাই করাতে হলে পরিচয়পত্র দিয়ে লগইন করতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটে। সেখানে ফর্ম সাবমিশন করতে হলে কিছু নির্দিষ্ট পরিচয়পত্রের সাহায্যে লগইন ও রেজিস্ট্রেশন করতে হবে। এই পরিচয়পত্রগুলির মধ্যে রয়েছে, 

  • আধার কার্ড
  • ডিজিলকার
  • এবিসি আইডি
  • পাসপোর্ট
  • প্যান কার্ড
  • স্কুল বা অন্য কোনও সরকারি পরিচয়পত্র যাতে নিজের একটি ছবি রয়েছে।

ফর্ম ভরতে কোনও সমস্যা হলে ?

ফর্ম ভরতে কোনও সমস্যা হলে  এনটিএ-র দেওয়া নির্দিষ্ট মেল আইডিতে মেল করা যাবে। পাশাপাশি আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে, মূল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে।

ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।

আরও পড়ুন -  Viral Video: যানজটের মাঝেই UPSC প্রস্তুতি ! Zomato ডেলিভারি বয়ের অধ্যবসায় নজর কাড়ল নেটদুনিয়ার

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget