এক্সপ্লোর

Deloitte Internship 2025: মাসে ৩০ হাজার টাকা বৃত্তি মিলবে, এই টেক সংস্থা দিচ্ছে ইন্টার্নশিপের সুযোগ

Internship News: এই টেক সংস্থা এবার শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে। এই শিক্ষানবিশ হিসেবে যোগদান করলে সংস্থার তরফে মাসে ৩০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

Internship News: টেক দুনিয়ায় প্রযুক্তির দুনিয়ায় আপনার কর্মজীবন শুরু করতে চান ? আর এই সুযোগ যদি মেলে আন্তর্জাতিক স্তরের শীর্ষস্থানীয় কোনও সংস্থায় ? ডেলয়েট ইন্ডিয়া সংস্থার পক্ষ থেকে ২০২৫-এর জন্য ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি প্রকাশ (Internship News) করা হয়েছে। এই টেক সংস্থা এবার শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে। তাদের ডিজিটাল এক্সিলেন্স সেন্টারে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫ (Deloitte Internship 2025) আয়োজন করতে চলেছে তারা। এই শিক্ষানবিশ হিসেবে যোগদান করলে সংস্থার তরফে মাসে ৩০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

ইন্টার্নশিপের বিশদ তথ্য

ছাত্র-ছাত্রীদের জন্য চালু হয়েছে ডেলয়েট সংস্থার ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫ এবং যে সমস্ত পড়ুয়া সদ্য স্নাতক উত্তীর্ণ হয়েছেন কম্পিউটার সায়েন্স কিংবা প্রযুক্তি-সম্পর্কিত বিষয় নিয়ে তাদের জন্য এই প্রোগ্রামে বড় সুযোগ। শিক্ষানবিশরা এই সংস্থায় যোগ দিতে পারবেন QA ইঞ্জিনিয়ার ইন্টার্ন হিসেবে, রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্টে হাত পাকানোর সুযোগ পাবেন তারা। ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ব্যাপক জ্ঞান অর্জন করতে পারবেন পড়ুয়ারা।

ডেলয়েট সংস্থায় সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে একত্রে কাজ করা ও কাজ শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা। শুধু তাই নয়, ইউএক্স ডিজাইন, ডেটা সায়েন্স, ডিজিটাল স্ট্র্যাটেজি ইত্যাদি বিষয়েও ডেলয়েট ক্লায়েন্টেলদের সঙ্গে সরাসরি কাজ শেখার সুযোগ পাওয়া যাবে।

কী কী দায়িত্ব থাকবে

অটোমেটেড টেস্ট স্ক্রিপ্ট লেখা, টেস্ট কেস ডিজাইন ও এক্সিকিউট করা, বাগ চিহ্নিত করা, ডেভেলপমেন্টে সহায়তা করা ইত্যাদি।

কী যোগ্যতা দরকার

এই ইন্টার্নশিপে আবেদনের জন্য প্রার্থীদের ম্যানুয়াল ও অটোমেটেড টেস্টিংয়ে ভাল দখল থাকতে হবে। JIRA-র মত বাগ ট্র্যাকিং টুলে কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে জ্ঞান থাকা দরকার। প্রবলেম সলভিং এবং টিমওয়ার্ক স্কিল থাকা দরকার প্রার্থীর।

ইন্টার্নশিপের গুরুত্বপূর্ণ তথ্য

প্রজেক্টের প্রয়োজন অনুসারে এই ইন্টার্নশিপ ২ থেকে ৬ মাস পর্যন্ত চলতে পারে। হাইব্রিড বা অন-সাইট দুভাবেই কাজ হতে পারে। এর জন্য মাসে ৩০ হাজার টাকা করে বৃত্তি পাবেন শিক্ষানবিশরা। সংগঠিত অনবোর্ডিং, মেন্টরশিপ, ডেলয়েট বিশ্ববিদ্যালয়ের অনলাইন লার্নিং মডিউলের অ্যাক্সেস পাবেন শিক্ষানবিশরা। একইসঙ্গে ইন্টার্নশিপ শেষে পাবেন সার্টিফিকেট এবং সেরা দক্ষতা প্রদর্শনের ভিত্তিতে স্থায়ী চাকরির সুযোগও রয়েছে সংস্থায়।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget