এক্সপ্লোর

HS Exam Results 2021: মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও সবাই পাস!

২২ জুলাই উচ্চমাধ্যমিকে পাসের হার ছিল ৯৭.৬৯ শতাংশ

 কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উচ্চমাধ্যমিকে এবার সবাই পাস। ফল প্রকাশের দিন, পাসের হার ছিল ৯৭.৬৯শতাংশ। এখন পাসের হার ১০০ শতাংশ। জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এরপরও উত্তীর্ণ পরীক্ষার্থীরা ফল রিভিউ-এর সুযোগ পেয়েছেন।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদর সভাপকি মহুয়া দাস জানিয়েছেন, এবারের উচ্চমাধ্যমিকে পাসের হার ১০০ শতাংশ।

সবাই পাস।  ফেল করেও পাস। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও এবার সবাই পাস। অর্থাত্‍, পাসের হার ১০০ শতাংশ।অথচ, ফল প্রকাশের দিন, পাসের হার ছিল ৯৮ শতাংশ।এরপরই পাস করানোর দাবিতে, জেলায় জেলায় বিভিন্ন স্কুলে কার্যত তাণ্ডব শুরু করে ফেল করা পড়ুয়ারা।

 কোথাও রাস্তা অবরোধ, কোথাও স্কুলে ভাঙচুর। অসন্তোষের আঁচ পৌঁছয় শিক্ষামন্ত্রীর পাড়া থেকে সংসদের দফতর পর্যন্ত।ঘটনার জেরে, সংসদ সভাপতির ডাক পড়ে নবান্নে।  স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈন ও সংসদ সভাপতি মহুয়া দাসকে অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নিতে বলেন মুখ্যসচিব।সেইমতো, স্কুলের প্রধান শিক্ষকদের থেকে অকৃতকার্য পরীক্ষার্থীদের আবেদন পুনরায় নেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে, এবার পাস করলেন অকৃতকার্যরাও। সংসদ সভাপতির গলায় মানবিক সরকারের প্রসঙ্গ।

 উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেছেন, ১০০ শতাংশ পাস। আবেদন করেছে, ফেল করা সবাইকে পাস করানো হয়েছে। যাঁরা পরীক্ষার জন্য আবেদন করেনি, তাঁরা ছাড়া সকলেই পাস। পরিবর্তিত মার্কশিট পাঠিয়ে দিয়েছি। আমাদের সরকার মানবিক। তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদ সূত্রে খবর, উচ্চমাধ্যমিকে এবার নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২।সংসদ সূত্রে খবর, যাঁরা মূলত একাদশের বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন, কিম্বা পাস নম্বর পাননি। অথবা দ্বাদশের প্র্যাকটিকালে ফেল করেছিলেন, তাঁরাই প্রাথমিক ফলপ্রকাশে অকৃতকার্য হন।  উচ্চ মাধ্যমিকে এবার ছিল রিভিউ-র সুযোগ। 

সংসদ সূত্রে খবর, আবেদনকারীর সংখ্যা প্রায় ১৪ হাজার ২০০।

এবার করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। বিশেষ মূল্যায়নের ভিত্তিতে ফলপ্রকাশ করা হয়েছে।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NHPC Recruitment : দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
IOCL Recruitment : ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget