এক্সপ্লোর

HS Exam 2021 Update: বেনজির! উচ্চমাধ্যমিকে রিভিউতে ১০৮ নম্বর বাড়ল ছাত্রীর  

এদিনই কলেজে ভর্তির আববেদন করার শেষ দিন। নম্বর বাড়ার আনন্দের চেয়ে তাই আক্ষেপই বেশি রাজারহাটের এই পরীক্ষার্থীর।  তিনি বলেছেন, এটা আগে হলে আমার সমস্যা কম হত, আগের মার্কশিট দিয়ে আবেদন করেছি। 


কৃষ্ণেন্দু অধিকারি, কলকাতা:  উচ্চমাধ্যমিকে নম্বর গণনার সরষের ভেতরেই কি ভূত? রিভিউতে বেনজিরভাবে ১০৮ নম্বর বাড়ল এক ছাত্রীর। ছিল ২৩৮, হল ৩৪৬। পরীক্ষার্থী তার প্রাপ্য নম্বর পেয়েছে, প্রতিক্রিয়া সংসদস সভাপতির। এটা আগে হলে সমস্যা কম হত, আক্ষেপ পড়ুয়ার।

সাধারণত পরীক্ষার রিভিউতে কত নম্বর বাড়ে? মেরেকেটে ৫, ১০, কিম্বা ১৫। কিন্তু একটি মার্কশিট অনুযায়ী  এক ছাত্রীর ১০৮ নম্বর বেড়েছে। রাজ্যে উচ্চমাধ্যমিকের ইতিহাসে  এ ধরনের ঘটনা কার্যত বেনজির।ওই ছাত্রীর প্রাপ্ত নম্বর ছিল ২৩৮। রিভিউর পর তা বেড়ে হল ৩৪৬।  অর্থাৎ এক লপ্তে ১০৮ নম্বর বাড়ল মার্কশিটে।

গত ২২ জুলাই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল। ফল প্রকাশের পর নম্বর নিয়ে শুরু হয় বিতর্ক। জেলায় জেলায় কার্যত তাণ্ডব শুরু করে ফেল করা পড়ুয়ারা। রাস্তা অবরোধে থেকে স্কুলে ভাঙচুর...বাদ যায়নি কিছুই।

অসন্তোষের আঁচ পৌঁছয় শিক্ষামন্ত্রীর পাড়া থেকে সংসদের দফতর পর্যন্ত। যার জেরে সবাইকে পাস করানোর সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই প্রেক্ষিতেই রিভিউয়ে নজিরবিহীন নম্বর বৃদ্ধি।তাহলে কি উচ্চমাধ্যমিকে নম্বর গণনায় সরষের ভেতরেই ভূত? শুক্রবার হাতে নতুন মার্কশিট পেয়ে চোখ কপালে ওঠার জোগাড় কেষ্টপুর দেশপ্রিয় বালিকা বিদ্যালমন্দিরের ছাত্রীর। সি গ্রেড হয়ে গেছে বি প্লাস। ৪৮ শতাংশ থেকে নম্বর ছাড়িয়ে গেছে ৬৯ শতাংশের গণ্ডী। 

এদিকে, এদিনই কলেজে ভর্তির আববেদন করার শেষ দিন। নম্বর বাড়ার আনন্দের চেয়ে তাই আক্ষেপই বেশি রাজারহাটের এই পরীক্ষার্থীর।  তিনি বলেছেন, এটা আগে হলে আমার সমস্যা কম হত, আগের মার্কশিট দিয়ে আবেদন করেছি। 

এই প্রেক্ষিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নম্বর ফর্মুলাকেই দায়ী করছে শিক্ষকদের একাংশ। কার্যত ভুল মেনে নিয়েছে সংসদ। সংসদ সভাপতি স্বীকার করেছেন, এই নম্বর ওই ছাত্রীর প্রাপ্য ছিল। 

মাধ্যমিকের মতো এবার বাতিল হয়  উচ্চমাধ্যমিকও। মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল বা প্রোজেক্টের প্রাপ্ত নম্বর নিয়ে বিশেষ ফর্মুলায় তৈরি হয়েছে উচ্চমাধ্যমিকের মার্কশিট। সংসদ সূত্রে খবর, রিভিউতে একাধিক পরীক্ষার্থীর নম্বর ওলটপালট হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি উচ্চমাধ্যমিকে নম্বর গণনায় সরষের ভেতরেই ভূত?শিক্ষাবিদদের অনেকে বলছেন, ১০৮ নম্বর বাড়াটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিস্টেমের ফল্টকে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget