এক্সপ্লোর

Recruitment News: হুগলির জাহাজ কারখানায় চাকরির সুযোগ, শূন্যপদ কত, কীভাবে আবেদন ?

Hooghly Shipyard Recruitment: হুগলি কোচিন শিপইয়ার্ডে ট্রান্সলেটর পদে আবেদনের জন্য ইংরেজি থেকে হিন্দি বা হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। আবেদন করা যাবে ১৩ মার্চ পর্যন্ত।

Job News: হুগলির কোচিন জাহাজ কারখানায় (Hooghly Cochin Shipyard) চাকরির সুযোগ। একটা লিখিত পরীক্ষা এবং একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিয়েই মিলবে চাকরি। বেতন শুরু হবে ২৮০০০ টাকা থেকে। যাদের বয়স ৪৫ বছরের উর্ধ্বে নয়, তারাই এই পদে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে সংস্থা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা দেখে নিন কত শূন্যপদ, কীভাবেই বা আবেদন করবেন।

শূন্যপদ

হুগলির কোচিন শিপইয়ার্ডে একটিমাত্র পদে নিয়োগ হবে মূলত হিন্দি ট্রান্সলেটর হিসেবে। নিয়োগ হবে সুপারভাইসরি গ্রেডে, চাকরির স্থান হবে হাওড়ায়।

বয়সসীমা

১৩ মার্চ ২০২৪ তারিখের মধ্যে এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স যেন কোনওভাবেই ৪৫ বছরের বেশি না হয়।

যোগ্যতা

এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা আবশ্যিক থাকা দরকার।

হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে (Hooghly Cochin Shipyard) আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই হিন্দি ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকতে হবে এবং এর সঙ্গে স্নাতক স্তরের পাঠক্রমে ইংরেজি ভাষা থাকতে হবে আবশ্যিক ঐচ্ছিক বিষয় হিসেবে।

একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সলেশন বিষয়ে ডিপ্লোমা করা থাকতে হবে এবং কম্পিউটারে হিন্দি ও ইংরেজি টাইপের জ্ঞান থাকতে হবে প্রার্থীর।

কাজের অভিজ্ঞতা

হুগলি কোচিন শিপইয়ার্ডে ট্রান্সলেটর পদে আবেদনের জন্য ইংরেজি থেকে হিন্দি বা হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। ভারত সরকারের অধীনস্থ কোনও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, কোনও রাজ্যের বা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম

নির্বাচিত প্রার্থীরা (Hooghly Cochin Shipyard) এই পদে কাজের জন্য মাসিক ২৮০০০ টাকা পাবেন প্রাথমিকভাবে। প্রতি বছর ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট হবে এবং সর্বোচ্চ বেতন হবে ১,১০,০০০ টাকা। তবে এই পরিমাণটি শুধু বেসিক পে-র উল্লেখ। এর সঙ্গে যুক্ত হবে ৪৭ শতাংশ ডিএ, ২৭ শতাংশ HRA এবং ২৭ শতাংশ অন্যান্য অ্যালাউয়েন্স, সব মিলিয়ে বেতন দাঁড়াবে ৫৭,৫৯৬ টাকা।

নির্বাচন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের এই পদে নিয়োগের জন্য প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে ৪০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং ৪০ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় ধাপে ২০ নম্বরের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হবে প্রার্থীকে।

কীভাবে আবেদন করবেন

হুগলি কোচিন শিপইয়ার্ডের অফিসিয়াল নোটিফিকেশন থেকে ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেটা যথাযথভাবে পূরণ করে সমস্ত নথি সহ নির্দিষ্ট দিনের মধ্যে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। ইমেল আইডি হল- careers@hooghlycsl.com।

আবেদনের শেষ দিন

এই পদে আবেদন শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন: CUET UG 2024: CUET UG পরীক্ষার ফর্ম প্রকাশিত, কীভাবে কোথায় আবেদন করবেন, কবে শেষ ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
Success Story: বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা
বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget