এক্সপ্লোর

Education News:প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে প্রস্তুতি পর্বেই নজর রাখতে হবে এই দিকে, পরামর্শ বিশেষজ্ঞদের

Preparation Of Competitive Examinations: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু পরীক্ষার্থীই এই ধরনের পরীক্ষার প্রস্তুতিতে চেনা কিছু ভুলত্রুটি করেন। সেগুলি শুধরে নিলে সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে বলে মতে তাঁদের।

নয়াদিল্লি:CAT, GMAT, CLAT...প্রতিযোগিতামূলক (Competitive Exam Preparation) পরীক্ষার সংখ্যা নেহাত কম নয়। এর উপর রয়েছে সিভিল সার্ভিস। সব মিলিয়ে প্রত্যেক বছর চাকরিপ্রার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু পরীক্ষার্থীই এই ধরনের পরীক্ষার প্রস্তুতিতে চেনা কিছু ভুলত্রুটি করেন। সেগুলি শুধরে নিলে সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে বলে মতে তাঁদের।

বিশদ...
এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে সাধারণত সুনির্দিষ্ট সিলেবাস থাকে। কিন্তু তার পরও মাঝেমধ্যে কিছু প্রশ্ন এমন হতে পারে যা সে অর্থে চেনা হয় না। তার উপর সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার শেষ করার  তাড়া থাকে। মোটের উপর চাপের অনেক কারণ। ঠিক কোন পথে প্রস্তুতি নিলে এই সমস্যা মোকাবিলা করা অনেকটা সহজ হবে? এই নিয়ে কয়েকটি টিপস রয়েছে বিশেষজ্ঞদের।

শর্ত

  •  প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রথম শর্ত নিজের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি ভাল করে জেনে সেই অনুযায়ী বাস্তবসম্মত একটি 'স্কোর' লক্ষ্য হিসেবে স্থির করে নেওয়া। এর দুটি ফয়দা রয়েছে। এক, গোটা সিলেবাস শেষ করতে হবে, সেই চাপ কমে যায়। দুই, আকাশছোঁয়া স্কোরের প্রত্যাশা করতে গিয়ে সবটা ওলোট-পালোট করে ফেলার থেকে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী এগোলে প্রস্তুতির চাপও কম হবে।
  • দুই, সময়ের উপযুক্ত ব্যবহার। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থতার অন্যতম কারণ পরীক্ষার্থী সময়ের ঠিকঠাক ব্যবহার করতে পারেন না। এখানে প্রস্তুতির সময়ের পাশাপাশি পরীক্ষার হলে কী ভাবে সময় ব্যবহার করছেন, তার উপ সাফল্য নির্ভর করে।
  • মক টেস্ট। এটি এড়ানো যাবে না। কোনও বিষয় সম্পর্কে পরীক্ষার্থীর জ্ঞান ঠিক কতটা, সেটা জানার সেরা উপায় হল মক টেস্ট। তা ছাড়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরীক্ষা দেওয়ার যে ক্ষমতা, সেটিও বাড়াতেও সাহায্য করে মক টেস্ট।
  • সিলেবাস শেষ মানেই পরীক্ষার প্রস্তুতি শেষ, একেবারেই নয়। 'রিভিশন' বা সিলেবার আরও কয়েকবার ভাল করে চর্চা করাটা এই ধরনের পরীক্ষায় সাফল্যের অন্যতম চাবিকাঠি।
  • তবে চোখ-কান বুজে 'রিভিশন' করলে হবে না। মক টেস্টের পর কোথায়, কোন জায়গায় ভুল হচ্ছে, খামতি থেকে যাচ্ছে, সেগুলি দেখে তার উপর বেশি করে জোর দেওয়া দরকার। তা হলেই রিভিশনের আসল উদ্দেশ্য পূরণ হবে।
  • যে কোনও ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজি বা কৌশল অনুসরণ করা জরুরি। সে জন্য অতীতে যাঁরা এই ধরনেক পরীক্ষায় সাফল্য পেয়েছেন, তাঁদের পরামর্শ নেওয়া যেতে পারে। নিজের মতো করেও কৌশল তৈরি করা যেতে পারে। পরিশ্রমের পাশাপাশি এই সব ক্ষেত্রে সাফল্যের জন্য প্রয়োজন একটু 'স্মার্টনেস'-ও। সেটুকু থাকলেই সাফল্য নিশ্চিত। সে রকম হলে প্রয়োজনে অনলাইন বা অফলাইন বিশেষজ্ঞ প্রশিক্ষকরা তো রয়েছেনই।

আরও পড়ুন:ছ’দশকে সর্বাধিক, একমাসের যুদ্ধে নিহত ৪৩২৪ শিশু, নিখোঁজ ১৩৫০

      

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget