এক্সপ্লোর

IAF Agniveervayu Recruitment: ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু, কবে পর্যন্ত আবেদন জানানো যাবে?

Jobs And Recruitments: ভারতীয় বায়ুসেনাবাহিনীতে অগ্নিবীরবায়ু হিসেবে নিযুক্ত হওয়ার জন্য পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন জানাতে পারবেন। তবে মহিলাদের জন্য রয়েছে একটি বিশেষ শর্ত।

IAF Agniveervayu Recruitment: ভারতীয় বায়ুসেনা আজ ৮ জুলাই, ২০২৪ তারিখ থেকে শুরু করেছে Agniveervayu পদে নিয়োগের রেজিস্ট্রেশন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা বায়ুসেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে নিযুক্ত হওয়ার জন্য agnipathvayu.cdac.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আজ অর্থাৎ ৮ জুলাই সকাল ১১টা থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। এই অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ হয়ে যাবে আগামী ২৮ জুলাই রাত ১১টায়। ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীরবায়ু নিয়োগের পরীক্ষা শুরু হবে অক্টোবর মাসে, ১৮ অক্টোবর থেকে। ভারতীয় বায়ুসেনাবাহিনীতে অগ্নিবীরবায়ু হিসেবে নিযুক্ত হওয়ার জন্য পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন জানাতে পারবেন। 

মহিলারা আবেদন করতে পারলেও কিছু শর্ত রয়েছে, সেগুলি দেখে নিন 

ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর পদে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে মহিলাদের জন্য রয়েছে একটি বিশেষ শর্ত। চার বছরের যে এনগেজমেন্ট প্রোগ্রাম চলবে সেই পর্বে অন্তঃসত্ত্বা হওয়া চলবে না। 

এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনাবাহিনী জানিয়েছে, শুধুমাত্র অবিবাহিতরাই ভারতীয় বায়ুসেনার অগ্নিবীরবায়ু পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। কেবলমাত্র অবিবাহিত অগ্নিবীরবায়ুরাই এয়ারম্যান রেগুলার ক্যাডার হিসেবে নির্বাচিত হতে পারবেন। 

আবেদনকারীদের বয়স কত হওয়া জরুরি জেনে নিন 

আবেদনকারীদের জন্ম ২০০৪ সালের ৩ জুলাই থেকে ২০০৮ সালের ৩ জানুয়ারির মধ্যে হতে হবে। যাঁরা আবেদন করছেন তাঁদের বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর (উল্লিখিত তারিখ অনুসারে)। নির্বাচন প্রক্রিয়ার সমস্ত পর্যায় অতিক্রম করে গেলে একজন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের এই ঊর্ধ্বসীমা দেখা হবে। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া দরকার 

বিজ্ঞানভিত্তিক বিষয় থাকুক বা না থাকুক, আপনি আবেদন করতে পারবেন ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর পদে নিযুক্ত হওয়ার জন্য। আবেদনকারীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে অথবা সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এর পাশাপাশি ইংরেজি বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারীদের। বাকি যাবতীয় খুঁটিনাটী তথ্য পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইটে। 

আরও পড়ুন- ইন্দো টিবেটান বর্ডার পুলিশে হতে চলেছে নিয়োগ, কোন পদে চাকরি পেতে পারেন আপনি? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget