এক্সপ্লোর

IAS Coaching Centre: বিজ্ঞাপনে 'বিভ্রান্তি' ছড়ানোর অভিযোগ, ৩ লাখের জরিমানা এই ইউপিএসসি কোচিংকে

Sriram's IAS Coaching Centre: বিবৃতিতে বলা হয়েছে স্পষ্টভাবে, কোচিং সংস্থা এবং অনলাইন এডটেক প্ল্যাটফর্মগুলি উৎসাহীদের আকৃষ্ট করে পরীক্ষায় সফল হয়েছে এমন ছাত্র-ছাত্রীদের নাম, ছবি, ব্যবহার করে থাকে।

Sriram's IAS Coaching: ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি করানোই এই কোচিংয়ের কাজ। কিন্তু তারপরেও ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার কারণে উপভোক্তা সুরক্ষা দপ্তরের (IAS Coaching Centre) কোপে পড়ল প্রতিষ্ঠান। ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য হল এই কোচিংকে। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর (Misleading Advertisement) কারণে এই ৩ লক্ষ টাকা জরিমানা (UPSC Coaching) করা হয়েছে শ্রীরামস আইএএস সংস্থা।

একটি আনুষ্ঠানিক বিবৃতিতে, উপভোক্তা সুরক্ষা মন্ত্রক, খাদ্য ও জন সরবরাহ দফতর জানিয়েছে যে, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) দিল্লির শ্রীরামস আইএএস সংস্থার বিরুদ্ধে ২০২২ সালের ইউপিএসসি সিএসই পরীক্ষা নিয়ে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। মন্ত্রক জানিয়েছে যে এই ধরনের কাজ আদপেই ২০১৯ সালের কনজিউমার প্রোটেকশন আইনের বিরুদ্ধে গিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে স্পষ্টভাবে, কোচিং সংস্থা এবং অনলাইন এডটেক প্ল্যাটফর্মগুলি উৎসাহীদের আকৃষ্ট করে পরীক্ষায় সফল হয়েছে এমন ছাত্র-ছাত্রীদের নাম, ছবি, ব্যবহার করে থাকে। কিন্তু সেই বিজ্ঞাপনে উল্লেখ থাকে না যে তিনি বা তারা আদপে কোন কোর্স বেছে নিয়েছিলেন, কতদিন সেই কোর্স করেছেন তাও উল্লেখ থাকে না।' মন্ত্রক আরও জানিয়েছে যে, এর মাধ্যমে উপভোক্তার অধিকার সুরক্ষিত করা এবং সেই অধিকারকে বিস্তৃত করা মন্ত্রকের দায়িত্ব। সংস্থার লাভের জন্য এক্ষেত্রে বিজ্ঞাপনে কোনও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা যাবে না যা ২০১৯ সালের কনজিউমার প্রোটেকশন আইনকে লঙ্ঘন করে।

শ্রীরামস আইএএস তাদের বিজ্ঞাপনে লিখেছিল দুটি শব্দবন্ধ '200 plus selections in UPSC CSE 2022' এবং 'We are India's No 1 Pretigious UPSC/IAS Coaching Centre'। সিসিপিএ ভাল করে খতিয়ে দেখেছে যে শ্রীরামস আইএএস সংস্থায় বহু কোর্স অফার করে থাকে, কিন্তু বিজ্ঞাপনে উল্লিখিত ছাত্র-ছাত্রী কোন কোর্স বেছে নিয়েছে তাঁর তথ্য পরিকল্পিতভাবে গোপন করা থাকে। আর এর মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের কাছে এই বার্তা যায় যে উল্লিখিত সফল ছাত্র-ছাত্রীরা এই সংস্থার পেইড কোর্সই নিয়ে পড়াশোনা করে সাফল্য লাভ করেছিল। তবে মন্ত্রক জানিয়েছে, বিজ্ঞাপনে সেই ছাত্র-ছাত্রীদের বেছে নেওয়া কোর্সের উল্লেখ থাকলে উপভোক্তারা নিজেরা সব তথ্য জেনে সঠিক বিকল্প বেছে নিতে পারতেন। এই অভিযোগের উত্তরে কেবলমাত্র ১৭১ জন সফল ছাত্র-ছাত্রীর নাম ও তথ্য জমা দিতে পেরেছে যেখানে বিজ্ঞাপনে লেখা ছিল ২০০ জনেরও বেশি সফল হয়েছে ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষাতে।

তদন্তে দেখা গিয়েছে এই ১৭১ জনের মধ্যে আবার ১০২ জন এসেছেন সংস্থার ফ্রি ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম থেকে, ৫৫ জন এসেছেন ফ্রি টেস্ট সিরিজ দিয়েছেন সংস্থায়, ৯ জন ছিলেন জেনারেল স্টাডিজ ক্লাসরুম কোর্সে এবং ৫ জন বিভিন্ন রাজ্য থেকে বিনামূল্যে কোচিং নিচ্ছিলেন এই সংস্থা তাও তাদের জন্য রাজ্য সরকার ও সেই ইন্সটিটিউটের মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে বিনামূল্যেই পড়ছিলেন।

আরও পড়ুন: Health Insurance: স্বাস্থ্যবিমা করাবেন ভাবছেন ? বদলে গিয়েছে এই ৫ নিয়ম, দেখে নিয়েছেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget