এক্সপ্লোর

IAS Puja Khedkar: ভুয়ো নথি দিয়ে চাকরি, পূজা খেড়কারের বিরুদ্ধে FIR করল UPSC- সরব হলেন আরেক IAS

IAS Puja Khedkar Controversy: সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য বারবার নিজের বহু তথ্য জাল করেছেন পূজা খেড়কার, সমস্ত রকম সংরক্ষণ এবং সুবিধে নেওয়ার জন্য ভুয়ো নথি জমা করেছেন তিনি।

UPSC FIR Against Puja Khedkar:  ভুয়ো নথি দিয়ে চাকরি। ইউপিএসসির মত কঠিন পরীক্ষার বেড়া টপকে ভুয়ো নথি দিয়ে আইএএস হয়েছেন পূজা খেড়কার। আর তাঁকে ঘিরেই এখন বিতর্ক (Puja Khedkar) তুঙ্গে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC FIR) পূজা খেড়কারের বিরুদ্ধে ভুয়ো তথ্য, জাল নথি দিয়ে চাকরি পাওয়ার কারণে FIR দায়ের করেছে। শুক্রবার ১৯ জুলাই এই মামলা দায়ের করেছে ইউপিএসসি। অসদুপায় অবলম্বন করে চাকরি পাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন আরেক আইএএস। এক্স হ্যান্ডলে ইউপিএসসির আজকের পদক্ষেপের বিজ্ঞপ্তি পোস্ট করে সহমতি জানিয়েছেন স্মিতা সবরওয়াল (Smita Sabharwal)।

সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য বারবার নিজের বহু তথ্য জাল করেছেন পূজা খেড়কার (Puja Khedkar), সমস্ত রকম সংরক্ষণ এবং সুবিধে নেওয়ার জন্য ভুয়ো নথি জমা করেছেন তিনি। সিভিল সার্ভিসে সুযোগ পাওয়ার জন্য পূজা খেড়কার শারীরিক অক্ষমতা এবং প্রান্তিক গোষ্ঠীর সদস্যতার প্রমাণ হিসেবে সার্টিফিকেট আদায় করেছেন মিথ্যা কারসাজির মাধ্যমে। এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহারও করেছেন তিনি।

ইতিমধ্যেই তাঁর প্রশিক্ষণ পর্ব বাতিল করা হয়েছে এবং তাঁকে মুসৌরিতে IAS অ্যাকাডেমিতে ডেকে পাঠানো হয়েছে আগামী ২৩ জুলাই। ২০২২ সালে তাঁর দেওয়া পরীক্ষা বাতিলের কারণে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) তাঁর বিরুদ্ধে একটি শো-কজ নোটিশও জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে আগামীতে সমস্ত পরীক্ষা থেকে বিরত থাকতে বলা হয়েছে পূজা খেড়কারকে। অর্থাৎ পূজা খেড়কার আগামীতে আর কোনও পরীক্ষা দিতে হবে না। এরপরে দিল্লি পুলিশের কাছে ইউপিএসসি মামলা দায়ের করেছে।

ভুয়ো তথ্য দিয়ে স্বাভাবিক নিয়মের থেকে বেশিবার অ্যাটেম্পট নিয়েছেন পূজা খেড়কার (Puja Khedkar)। মিস পূজা মনোরমা দিলীপ খেড়কারের বিরুদ্ধে তাই মামলা দায়ের করেছে ইউপিএসসি। এবারে পূজা খেড়কারের বিরুদ্ধে মুখ খুললেন আরেক আইএএস স্মিতা সবরওয়াল। এক্স হ্যান্ডলে ইউপিএসসির বিজ্ঞপ্তি পোস্ট করে স্মিতা সবরওয়াল লেখেন, 'লক্ষ লক্ষ ইউপিএসসি পরীক্ষার্থীর ভরসা ও বিশ্বাস ফিরে এল। আশা করছি এখানেই এটা শেষ হবে না। এখন কর্মরত সমস্ত অফিসারদের নিয়োগের ব্যাপারে সমস্ত তথ্য নথি যাচাই করে দেখা হোক।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: CrowdStrike: কী হয়েছে মাইক্রোসফটের? মুখ খুললেন সিইও সত্য নাদেলা! কী বললেন মাস্ক?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget