এক্সপ্লোর

IAS Success Story: দিনে মাত্র ৬ ঘণ্টা পড়েই সাফল্য ! ২২ বছরে UPSC জয় দার্জিলিংয়ের স্মিতার

UPSC Success: মাত্র ৬ ঘণ্টা পড়তেন দিনে। প্রথমবারের চেষ্টাতেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন দার্জিলিংয়ের স্মিতা সবরওয়াল। দেশের কনিষ্ঠতম মহিলা IAS অফিসার। জানুন তাঁর জীবনের কাহিনি।

Smita Sabharwal: মাত্র ২২ বছর বয়সেই সাফল্য! দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC-তে উত্তীর্ণ হয়ে দেশের কনিষ্ঠতম মহিলা IAS অফিসার হন স্মিতা। স্মিতা সবরওয়াল। যেখানে দেশের অধিকাংশ ছাত্র-ছাত্রী দু'বার কিংবা তিনবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন এই কঠিন পরীক্ষায়, কেউ কেউ অসফলও হন, সেখানে মাত্র একবারের প্রচেষ্টাতেই বলা ভাল প্রথম প্রয়াসেই UPSC উত্তীর্ণ হন স্মিতা (Smita Sabharwal)। জানেন তাঁর সাফল্যের কাহিনি ?

বেড়ে ওঠা

১৯৭৭ সালের ১৯ জুন দার্জিলিংয়ে জন্মেছিলেন স্মিতা সবরওয়াল। তাঁর বাবা প্রণব দাস আর্মিতে ছিলেন, হায়দ্রাবাদে কর্নেল পদে আসীন থাকাকালীন তিনি অবসর নেন। হায়দ্রাবাদেই পড়াশোনা করেছেন স্মিতা (Smita Sabharwal)। সেকেন্দ্রাবাদের সেন্ট অ্যান্স স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অর্থাৎ ICSE বোর্ড পরীক্ষায় প্রচুর নম্বর পেয়ে পাশ করেন স্মিতা। তারপর বাণিজ্য বিভাগে স্নাতক পড়তে ভর্তি হন স্থানীয় সেন্ট ফ্রান্সিস ডিগ্রি কলেজ ফর ওমেনে। পড়াশোনা শেষ করে ২০০০ সালেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

কঠিন প্রস্তুতি

অনেকেই বলেন UPSC-র মতো এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে দিনে ষোলো ঘণ্টা, আঠারো ঘণ্টা পড়তে হয়। কিন্তু স্মিতার ক্ষেত্রে বিষয়টা ঠিক ওরকম ছিল না। দিনে মাত্র ৬ ঘণ্টা পড়েই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন স্মিতা। প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস ছিল স্মিতার। পরীক্ষায় তাঁর বৈকল্পিক বিষয় ছিল নৃতত্ত্ব এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ২০০০ সালে UPSC পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন স্মিতা। গোটা দেশে চতুর্থ র‍্যাঙ্ক তাঁর জীবনে যেন এক স্বপ্নের মত।

IAS স্মিতা

মাত্র ২২ বছর বয়সেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের মধ্যে কনিষ্ঠতম IAS অফিসার হন স্মিতা সবরওয়াল। প্রথমে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতরে যোগ দেন স্মিতা। তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সচিবের পদে বহাল ছিলেন স্মিতা (Smita Sabharwal)। এছাড়াও গ্রামীণ জল সরবরাহ বিভাগ এবং মিশন ভাগীরথীর সচিবের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। কর্মীনগর এবং মেডকে ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবেও বেশ কিছুদিন কাজ করেছেন স্মিতা সবরওয়াল। ২০১১ সালে এই পদে কাজ শুরু করেন স্মিতা আর তাঁর এই কর্মজীবনের অধ্যায়ে বহু মানুষের কাছ থেকে সম্মান-শ্রদ্ধা পেয়েছেন তিনি। দেশের মানুষের কাছে তিনি এখন অন্যতম আইকন।

কিছুদিন আগে হায়দ্রাবাদ সরকারের তরফ থেকে বেশ কিছুজন আইএএস এবং আইপিএস অফিসারকে বদলি করা হয়, দফতর বদলে যায়। তাঁদের মধ্যে স্মিতা সবরওয়ালও ছিলেন। বর্তমানে তাঁকে টিএস ফিনান্স কমিশনের সদস্য-সচিবের পদে অভিষিক্ত করা হয়েছে। সেচ দফতরের সচিব হিসেবে স্মিতার বদলে নিযুক্ত হয়েছেন রাহুল বোজ্জা।

প্রত্যাশীদের উদ্দেশে স্মিতার টিপস 

ফোকাসড হয়ে লেগে থাকলেই সাফল্য আসে, নিজের সফলতা দিয়েই বুঝিয়ে দিয়েছেন স্মিতা।

 

আরও পড়ুন: IPS Success Story: দু'বারের চেষ্টায় পেরোতে পারেননি প্রথম ধাপও, হাল ছাড়েননি IPS আশনা

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget