এক্সপ্লোর

Success Story: ইংরেজিতে দুর্বল ছিলেন, শুনেছেন অজস্র বিদ্রুপ- আজ কঠোর পরিশ্রমে সফল IAS সুরভী

IAS Surabhi Gautam: কলেজে পড়ার সময় তিনি ইংরেজি ভাল করে বলতে পারতেন না। আর সেই নিয়ে খুব বিদ্রুপ করতেন তাঁর সহপাঠী-সহপাঠীনিরা। আর আজ তিনি দেশের অন্যতম IAS অফিসার সুরভী গৌতম।

Surabhi Gautam: একটা ছোট্ট গ্রামে বড় হওয়া, একসময় ইংরেজিতে দূর্বল ছিলেন, ভাল ইংরেজি বলতে পারতেন না। তার জন্য কম বিদ্রুপ সহ্য করতে হয়নি তাঁকে। আর সেই অবস্থা থেকেই নিজেকে পালটে ফেলে স্বপ্নের পথে এগিয়ে গিয়েছেন সুরভী (IAS Surabhi Gautam)। আজ তিনিই দেশের অন্যতম সফল আইএএস অফিসার। IAS সুরভী গৌতম। ইউপিএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে আইএএস হন সুরভী। কেমন ছিল তাঁর কষ্টের দিনগুলো ? লড়াই করে কীভাবে সাফল্য এল তাঁর জীবনে ?

সুরভীর জীবন শুধু যে আইএএস (IAS) হয়ে ওঠার জন্যেই বিখ্যাত তা নয়, ইউপিএসসির সঙ্গে সঙ্গে গেট, বার্ক, ইসরো, সেইল, এসএসসি সিজিএল, আইইএস ইত্যাদি সরকারি চাকরির পরীক্ষাগুলিও উত্তীর্ণ হয়ে নজির গড়েছেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই তাঁর র‍্যাঙ্ক ছিল দেশের মধ্যে সকলের শীর্ষে।

মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছেন সুরভী গৌতম (IAS Surabhi Gautam)। ছোটবেলা থেকেই ব্যতিক্রমী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। মেধার স্ফূরণ লক্ষ্য করা গিয়েছিল ছোটবেলা থেকেই। স্কুলে পড়ার সময় ধারাবাহিকভাবেই তিনি নিজের স্কুলে ভাল র‍্যাঙ্ক অর্জন করতেন, বরাবর ক্লাসে প্রথম হতেন। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও তিনি ৯০ শতাংশ নম্বর পেয়েছেন। স্কুল শেষ করে স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার প্রবেশিকা পরীক্ষায় বসেন সুরভী। আর সেই পরীক্ষায় তিনি শুধু যে উত্তীর্ণ হন তাই নয়, তাঁর গ্রামে তিনিই প্রথম মেয়ের ভূমিকায় আসেন যে কিনা উচ্চতর শিক্ষার জন্য শহরে পড়তে যাবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে স্নাতক উত্তীর্ণ হন সুরভী ভোপাল থেকে। এই সময় তিনি বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করেন।

তখনও ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) প্রস্তুতি নিতে শুরু করেননি সুরভী (IAS Surabhi Gautam)। তাঁর আগে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হন তিনি। গেট, বার্ক, ইসরো, সেইল, এসএসসি সিজিএল, আইইএস, দিল্লি পুলিশ, এফসিআই ইত্যাদি পরীক্ষাতেও উত্তীর্ণ হন এবং আইইএস পরীক্ষায় ২০১৩ সালে তিনি প্রথম স্থান অর্জন করেন। কলেজে পড়ার সময় তিনি ইংরেজি ভাল করে বলতে পারতেন না। আর সেই নিয়ে খুব বিদ্রুপ করতেন তাঁর সহপাঠী-সহপাঠীনিরা। কিন্তু আশা ছাড়েননি তিনি, তাঁর এই দুর্বলতাকে শক্তিতে পরিণত করার চেষ্টা করতেন সুরভী। প্রতিদিন ১০টা করে নতুন শব্দ শিখতেন সুরভী আর তাতেই তাঁর কমিউনিকেশন স্কিল উন্নত হয়ে ওঠে।

২০১৬ সালে ইউপিএসসি পরীক্ষায় তিনি সারা দেশের মধ্যে ৫০ র‍্যাঙ্ক অর্জন করেন সুরভী গৌতম। বর্তমানে তিনি আহমেদাবাদের বিরামগ্রামে অ্যাসিস্ট্যান্ট কালেক্টরের পদে কর্মরত।

আরও পড়ুন: Ideas of India 3.0: 'কিছু অ্যালগোরিদম দিয়েই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না', AI-এর বিরুদ্ধে বার্তা শিক্ষক বিজেন্দ্র সিং চৌহানের

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget