এক্সপ্লোর

IBPS New Notice: আইবিপিএস পিও- র পরীক্ষা দিচ্ছেন এবছর? গুরুত্বপূর্ণ নোটিস জারি করল কর্তৃপক্ষ

IBPS PO and SO Recruitment: আইবিপিএস কর্তৃপক্ষ পিও এবং এসও নিয়োগের ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়িয়েছে। আগামী ২৮ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

IBPS New Notice: আইবিপিএস কর্তৃপক্ষ সম্প্রতি পিও এবং এসও নিয়োগের পরীক্ষা সংক্রান্ত একটি নতুন নোটিস জারি করেছে। আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইট ibps.in- এ দেখা যাবে এই নোটিস। প্রসঙ্গত উল্লেখ্য, ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলকেশনের তরফে প্রবিশনিয়ারি অফিসার এবং স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ব্যাপারে নতুন তথ্য দেওয়া হয়েছে ওই নোটিসে। 

আইবিপিএস কর্তৃপক্ষ পিও এবং এসও নিয়োগের ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়িয়েছে। আগামী ২৮ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। তবে শেষ দিনের আগেই যাবতীয় কাজ সেরে নেওয়ার পরামর্শ দিয়েছে আইবিপিএস কর্তৃপক্ষ। সার্ভার সংক্রান্ত কোনওরকম সমস্যা এড়াতেই এই পরামর্শ দেওয়া হয়েছে। অন্য আরেকটি নোটিসে আইবিপিএস কর্তৃপক্ষ জানিয়েছে, পিও এবং এসও- পরীক্ষা যাঁরা দেবেন, তাঁরা একটি ২ দিনের উইন্ডো খোলা পাবেন যেখানে অ্যাপ্লিকেশম ফর্ম এডিট করা যাবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এই সুবিধা পাওয়া যাবে। এই উইন্ডো খুলবে ৩১ জুলাই এবং বন্ধ হবে পয়লা অগস্ট। 

আইবিপিএস পিও এবং আইবিপিএস এসও- এই দুই পদে নিয়োগের জন্য যাঁরা আবেদন করেছেন, পরীক্ষার আগে তাঁরা অ্যাপ্লিকেশন ফর্মে কোনও ত্রুটি থাকলে তা সংশোধনের সময় পাবেন। তবে এর জন্য খরচ রয়েছে ২০০ টাকা। সমস্ত শ্রেণির আবেদনকারীদেরই এই টাকা দিতে হবে এবং তা ফেরত যোগ্য নয়। একবার অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করে তা সাবমিট করার পর ওটাকেই চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া হবে। 

আইবিপিএস এই দুই নিয়োগের মাধ্যমে ৬০০০- এর বেশি শূন্যপদ পূরণ করবে। প্রবিশনারি অফিসার পদে আইবিপএস কর্তৃপক্ষ নিয়োগ করবে ৫২০৮ জনকে। আবার স্পেশ্যালিস্ট অফিসার পদে আইবিপিএস কর্তৃপক্ষ নিয়োগ করবে ১০০৭ জনকে। এই চাকরির জন্য যাঁরা আবেদন করবেন সেখানে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম শ্রেণির আবেদনকারীদের দিতে হবে ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি। আর বাকিদের জন্য এই টাকার পরিমাণ ৮৫০ টাকা। প্রিলিমিনারি, মেনস এবং ইন্টারভিউ- এই তিন পর্যায়ে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া আবে আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইটে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget