এক্সপ্লোর

ICSE Topper: দশম শ্রেণীর অর্হণ ভেবেছিল মোটামুটি একটা রেজাল্ট হবে, ৪৯৯ পেয়ে 'অবাক' ICSE-র টপার!

Arhon Guha Mazumder: অর্হণ বই পড়তে দারুণ ভালবাসে। তার মা বলছেন, বাড়িতে যদি একটা কাগজের টুকরোও বসে থাকে সেটাও নাকি পড়ে ফেলে। বাথরুমেও নাকি অঙ্ক নিয়ে ভাবনা-চিন্তা করে সে! বলছে বাড়ির লোকই

কলকাতা: ICSE-তে টপার। পেয়েছে ৪৯৯ নম্বর। বাড়িতে খুশির হওয়া। বাবা, মা, দাদু, ঠাকুমা ও বোনের সঙ্গেই বাঘাযতীনের বাড়িতে থাকে দশম শ্রেণীর অর্হণ গুহ মজুমদার। না আর দশম শ্রেণী বলা যাবে না তাকে। কারণ, ইতিমধ্যেই পরীক্ষায় প্রথম হয়ে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গিয়েছে দক্ষিণ কলকাতার অর্হণ । অর্হণের বোন পড়ে সপ্তম শ্রেণীতে।

আরও পড়ুন: ISC-তে ১০০% পেয়ে কী হতে চান অগ্নিভ? কোন মন্ত্রে ফুলমার্কস পাওয়া যায়? যা বললেন কৃতী

অর্হণ বই পড়তে দারুণ ভালবাসে। তার মা বলছেন, বাড়িতে যদি একটা কাগজের টুকরোও বসে থাকে সেটাও নাকি পড়ে ফেলে। কিন্তু সে কী বলছে? অর্হণ বলছে, "গল্পের বই পড়তে ভালবাসি। কল্প-বিজ্ঞান পড়তে ভাল লাগে। হ্যারি পটার পড়তে ভাল লাগে। শার্লক হোমস, ফেলুদাও ভাল লাগে। সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করতে ভাল লাগে। বিভিন্ন সার্কিটও বানিয়ে ফেলি।" তার বাড়িতে রয়েছে টেলিস্কোপ, ক্যালইডোস্কোপ সহ পরীক্ষা নিরীক্ষার অনেক যন্ত্রপাতি। আর পড়ার টেবিলে রয়েছে মা সরস্বতীর একটা মূর্তিও।

তার বাড়ির একজন এক মজার কথা বললেন। অঙ্ক নিয়ে নাকি অর্হণ ভাবনা চিন্তা করে বাথরুমে বসে। আর সেই কারণেই তার অনেকটা সময় লাগে বাথরুমে। নেহাতই মজার ছলে বলা এই কথা শুনে বেশ লজ্জা পেল আরোহণ।

আরও পড়ুন: ICSE and ISC 2026 Result: ICSE পরীক্ষায় রাজ্যের পাশের হার ৯৮.৮৪%, ISC পরীক্ষায় পাশের হার ৯৮.৯০%

কিন্তু পরীক্ষায় প্রথম হয়ে কেমন লাগছিল? প্রথমে বিশ্বাসই করতে পারেনি অর্হণ বা তার বাড়ির লোক, জানা গেলে এমনই। অর্হণ বলল, "প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। তাই আবার ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে আবার লগইন করলাম। দেখে খুব অবাক হয়েছিলাম। মা কেঁদে ফেলেছিল। ভেবেছিলাম একটা মোটামুটি ভাল রেজাল্ট হবে। ৪৯৯ আশা করিনি।"

অর্হণের পড়াশোনার সাফল্যের পিছনে রয়েছে ৩ টে মূল মন্ত্র। "ধারাবাহিক কঠোর পরিশ্রম, রোজ পরীক্ষা দেওয়া ও মোবাইল না দেখা", বলছে অর্হণ। সে আরও বলছে, "কোনও সমস্যা হলে প্রশ্ন করতে আমি ভয় পেতাম না। বাবা, মা, জেঠু, শিক্ষকরা ও স্কুল অনেক সহযোগিতা করেছে। ভালবেসে পড়াশোনা করতাম। রেজাল্ট নিয়ে কোনও দিনও মাথা ঘামাইনি।" আগামীতে কী করতে চায় অর্হণ? সে জানাচ্ছে, "আগামীতে জয়েন্ট দিয়ে IIT তে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই"।

Education Loan Information:
Calculate Education Loan EMI

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget