এক্সপ্লোর

Job News: কেন্দ্রীয় সরকারের এই চাকরির আবেদনের জন্য শেষদিন আজই, আপনি আবেদন করেছেন তো?

Jobs And Recruitments: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নিয়োগ করবে গ্রামীণ ডাক সেবক পদে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

Job News: কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? যদি এই চাকরির জন্য এখনও আবেদন করে না থাকেন, তাহলে এখনই করে ফেলুন। আজই আবেদনের শেষদিন। হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নিয়োগ করবে গ্রামীণ ডাক সেবক পদে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ippbonline.com - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনেই শুধুমাত্র আবেদন করা যাবে। 

আবেদনকারীদের লগ-ইন করতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডের সাহায্যে। অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ৭৫০ টাকা। অনলাইনেই জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। একবার অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া হয়ে গেলে, তা আর ফেরত পাওয়া যাবে না। যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ippbonline.com - এই ওয়েবসাইটে। মোট শূন্যপদের সংখ্যা ৩৪৮টি। আবেদনকারী স্নাতকে কত নম্বর পেয়েছেন, তার ভিত্তিতে তৈরি হবে মেধাতালিকা এবং আবেদনকারীদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। 

কারা আবেদন করতে পারবেন 

  • আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। রেগুলার কিংবা ডিসট্যান্স লার্নিং, দুটোই গ্রাহ্য হবে। তবে স্নাতক ডিগ্রি পেতে হবে ভারত সরকার অনুমোদিত এবং স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, বোর্ড থেকে অথবা সরকারি রেগুলেটরি বডি নিয়ন্ত্রিত কোনও প্রতিষ্ঠান থেকে। 
  • আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ১ অগস্ট, ২০২৫ অনুসারে এই বয়স গ্রাহ্য হবে। আবেদনকারীর বয়স ২০ বছরের কম হলে তিনি আবেদন করতে পারবেন না। আবার ৩৫ বছরের বেশি হলে, তিনিও আবেদন করতে পারবেন না। 

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, BEL দিচ্ছে চাকরির সুযোগ 

প্রবিশনারি ইঞ্জিনিয়ার পদে হবে নিয়োগ। যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন। BEL- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৪০টি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর তা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। জেনারেল, ওবিসি, ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের দিতে হবে ১১৮০ টাকা। একবার টাকা পেমেন্ট হয়ে গেলে তা আর রিফান্ড করা হবে না। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি ফেরতযোগ্য নয়। অ্যাপ্লিকেশন ফি জমা না দিলে আবেদনকারীদের আবেদন গ্রাহ্য করা হবে না। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম শ্রেণির আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget