এক্সপ্লোর

Indian Army Recruitment 2024: ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ? চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, ২.৫০ লক্ষ পর্যন্ত মিলবে বেতন

India Army Recruitment: ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, বিটেক ডিগ্রি রয়েছে ? এবার চাকরির সুযোগ মিলবে ভারতীয় সেনাবাহিনীতে। মোট ৩৮১টি পদে নিয়োগ। কীভাবে আবেদন করবেন ?

Job News:   ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে, বি-টেক পাশ করে বসে আছেন কিংবা ফাইনাল সেমেস্টারের পরীক্ষা দেবেন, ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে চাকরির সুযোগ। Short Service Commission-এর জন্য টেক এবং নন টেক পদে নিয়োগ চলছে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)। আগামী অক্টোবর মাসেই শুরু হবে এই পদের প্রশিক্ষণ। যে সমস্ত পুরুষ এবং মহিলা প্রার্থীরা বি-টেক পাশ করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারেন। এরই সঙ্গে কোনও মহিলার স্বামী সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় মারা গেলে, তিনিও এই পদে চাকরির জন্য আবেদন করতে পারেন। কীভাবে আবেদন করবেন ? শূন্যপদই বা কত ? চলুন জেনে নেওয়া যাক।

শূন্যপদ

ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) SSC Tech এবং SSC Non-Tech পদে মোট ৩৮১টি শূন্যপদে নিয়োগ করা হবে। পুরুষদের জন্য ৬৩টি শূন্যপদ এবং মহিলাদের জন্য ৩৪টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগভেদে আলাদা আলাদা শূন্যপদ উল্লিখিত রয়েছে ভারতীয় সেনাবাহিনীর নিয়োগের বিজ্ঞপ্তিতে।

  • সিভিল- পুরুষদের জন্য ৭৫টি, মহিলাদের জন্য ৭টি
  • কম্পিউটার সায়েন্স- ৬০ টি (পুরুষ) এবং ৪টি (মহিলা)
  • ইলেকট্রিকাল- পুরুষদের জন্য ৩৩টি পদ এবং মহিলাদের জন্য ৩টি শূন্যপদ
  • ইলেক্ট্রনিকস- পুরুষদের জন্য ৬৪টি, মহিলাদের জন্য ৬টি
  • মেকানিকাল- ১০১টি (পুরুষ) এবং ৯টি (মহিলা)
  • অন্যান্য বিভাগে- পুরুষদের জন্য শুধুমাত্র ১৭টি শূন্যপদে নিয়োগ হবে।
  • বিধবা মহিলাদের ক্ষেত্রে SSC Tech এবং SSC Non Tech- দুই ক্ষেত্রেই ১ টি করে শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের শেষ সেমেস্টারের পরীক্ষা দেবেন এমন প্রার্থীরা এই পদে আবেদন করতে পারেন। তবে মনে রাখতে হবে ১ অক্টোবর ২০২৪-এর মধ্যে সমস্ত সেমেস্টারের মার্কশিট জমা করে দিতে হবে এবং কোর্সের শংসাপত্র প্রশিক্ষণ শুরু হওয়ার ১২ সপ্তাহের মধ্যে জমা করতে হবে। তবে যাদের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা ১ অক্টোবর ২০২৪-এর পরে নির্ধারিত রয়েছে, তারা এই আবেদনের যোগ্য নন।

বয়সসীমা

SSC Tech (Men) এবং SSC Tech (W) পদের জন্য ১ অক্টোবর ২০২৪-এ প্রার্থীর বয়স হতে হবে ২০-২৭ বছরের মধ্যে। বিধবা মহিলা যারা আবেদন করতে চান, তাঁদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ধার্য হয়েছে ৩৫ বছর।

বেতনক্রম

এই পদে নিয়োগ হলে প্রথমে ৪৯ সপ্তাহের একটি প্রশিক্ষণ পর্ব চলবে। এই সময় ৫৬,১০০ টাকা বৃত্তি পাবেন নির্বাচিত প্রার্থী। তারপর লেফটেন্যান্ট পদে নিযুক্ত হবেন সেনাবাহিনীতে (Indian Army) যে পদে বেতন ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত। তবে পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতনও বাড়বে। সর্বোচ্চ বেতন মাসিক ২,৫০,০০০ টাকা। তবে শুধু বেতন নয়, এর সঙ্গে আরও অনেক আনুষঙ্গিক অ্যালাউয়েন্স আছে। বিস্তারিত জানতে চোখ রাখুন ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিতে।

কীভাবে আবেদন ?

  • joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে এই পদের আবেদন করা যাবে।
  • তারপর প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে Officer Entry AppIn / Login লিঙ্কে।
  • তারপর 'রেজিস্ট্রেশন' অপশনে ক্লিক করতে হবে।
  • আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে জমা দিন।
  • মনে রাখতে হবে আধার নম্বর এবং মাধ্যমিকের সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য আবশ্যিক।

 

এই পদে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে ভারতীয় সেনাবাহিনীর সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর পড়ুন।

আরও পড়ুন: Pariksha Pe Charcha: দশম-দ্বাদশের পরীক্ষায় বাজিমাত করতে প্রধানমন্ত্রীর টিপস কী ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget