এক্সপ্লোর

Job News: এই বিশেষ ব্যাঙ্কে হতে চলেছে নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ? শূন্যপদ কত?

Jobs And Recruitments: আবেদনকারীদের বয়স সবচেয়ে কম ২০ বছর এবং সবচেয়ে বেশি ২৫ বছর হতে পারে। ২ অক্টোবর, ১৯৯৯- এর আগে এবং ১ অক্টোবর, ২০০৪- এর পরে জন্ম হলে আবেদন করা যাবে না। 

Job News: ভারতের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে (Industrial Develoment Bank of India) হতে চলেছে নিয়োগ। জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার (Junior Assitant Manegar) পদে রয়েছে চাকরির সুযোগ। এর সঙ্গে স্পেশালিস্ট এগ্রি অ্যাসেট অফিসার (Specialist Agri Asset Officer) পদেও নিয়োগ হবে। এই দুই পদেই রয়েছে শূন্যপদ। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ ২১ নভেম্বর, ২০২৪ থেকে। জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার এবং স্পেশ্যালিস্ট এগ্রি অ্যাসেট অফিসার পদে নিয়োগের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট idbibank.in. - এর মাধ্যমে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্ভবত এবছর ডিসেম্বর কিংবা আগামী বছর জানুয়ারির মধ্যে পরীক্ষা হবে নিয়োগের জন্য। পরীক্ষার নির্দিষ্ট তারিখ এবং সময় ও কল লেটার পরবর্তী সময়ে ব্যাঙ্কের অফিশিয়াল সাইটে আপলোড করে দেওয়া হবে। ৫০০ জুনিয়র অ্যাসিসট্যান্ত ম্যানেজার এবং ১০০ স্পেশ্যালিস্ট এগ্রি অ্যাসেট অফিসার নিয়োগ করা হবে। 

আবেদনকারীদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা 

আবেদনকারীদের বয়স সবচেয়ে কম ২০ বছর এবং সবচেয়ে বেশি ২৫ বছর হতে পারে। ২ অক্টোবর, ১৯৯৯- এর আগে এবং ১ অক্টোবর, ২০০৪- এর পরে জন্ম হলে আবেদন করা যাবে না। 

জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার গ্রেড ও- এই পদে চাকরির আবেদনের জন্য যেকোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। শুধু ডিপ্লোমা ডিগ্রি থাকলে হবে না। আর স্নাতক পাশ করতে হবে সরকার অনুমোদিত এবং স্বীকৃত প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় থেকে। 

স্পেশ্যালিস্ট এগ্রি অ্যাসেট অফিসার পদে চাকরির জন্য আবেদনকারীদের চার বছরের ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স/ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাজব্যান্ডারি, ভেটেনারি সায়েন্স, ফরেস্ট্রি, ডেয়ারি সায়েন্স/টেকনোলজি, ফুড সায়েন্স/টেকনোলজি, পিসিকালচার, অ্যাগ্রো ফরেস্ট্রি, সেরিকালচার- এইসব বিষয়ে। বিএসসি/বিটেক/বিই ডিগ্রি থাকতে হবে। সরকার কিংবা সরকারি সংগঠন অনুমোদিত এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে এই ডিগ্রি পেতে হবে। 

জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেলেই হবে। আবেদনকারীদের কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকা জরুরি। বয়সের সীমায় ছাড় থাকবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে। অনলাইন পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ব্যক্তিগত ইন্টারভিউ এবং নিয়োগের আগে শারীরিক পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। 

আরও পড়ুন- সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget