এক্সপ্লোর

Jobs And Recruitments: ইন্টেলিজেন্স ব্যুরোতে নিয়োগ করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক, কোন পদে হবে নিয়োগ? শূন্যপদই বা কত?

Intelligence Bureau: ২৫ নভেম্বর শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মোট ৯৯৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

Jobs And Recruitments: ইন্টেলিজেন্স ব্যুরোতে (Intelligence Bureau) নিয়োগ করবে স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (Assistant Central Intelligence Officer) - Grade II/এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট mha.gov.in- এখানে গিয়ে। এছাড়াও ncs.gov.in- এই ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। ২৫ নভেম্বর শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মোট ৯৯৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

কোন ক্যাটেগরির প্রার্থীদের জন্য কত শূন্যপদ 

  • আনরিজার্ভড অর্থাৎ অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য রয়েছে ৩৭৭টি শূন্যপদ। 
  • ইকোনমিকালি ইউকার সেকশন অর্থাৎ অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির আবেদনকারীদের জন্য রয়েছে ১২৯টি শূন্যপদ।
  • ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের জন্য রয়েছে ২২২টি শূন্যপদ।
  • তফশিলি জাতির আবেদনকারীদের জন্য ১৩৪টি শূন্যপদ রয়েছে।
  • তফশিলি উপজাতির আবেদনকারীদের জন্য ১৩৩টি শূন্যপদ রয়েছে। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা

ইন্টেলিজেন্স ব্যুরোতে অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার- Grade II/এক্সিকিউটিভ পদে চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে এবং তা পেতে হবে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরোর এই পদে যোগদানের জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। 

যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে কীভাবে

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে দু'টি পর্যায়ে। টায়ার ১ এবং টায়ার ২। টায়ার ১ থাকবে ১০০টি অবজেকটিভ টাইপের এমসিকিউ প্রশ্ন। পাঁচটি ভাগে ২০টি করে প্রশ্নের সেট থাকবে। প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে থাকবে। এই পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা। টায়ার ২ এর ক্ষেত্রে ডেস্ক্রিপটিভ ধরনের প্রশ্ন থাকবে। এখানে ৫০ নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষার সময়সীমাও ১ ঘণ্টা। এরপর আছে টায়ার ৩ বা ইন্টারভিউ পর্ব। সেখানেও থাকবে ১০০ নম্বর। যেসব প্রার্থী ইন্টারভিউ রাউন্ডে বসবেন তাঁদের Psychometric/ Aptitude test- এর মধ্যে দিয়ে যেতে হবে। 

এক্সামিনেশন ফি

এক্সামিনেশন ফি ১০০ টাকা রাখা হয়েছে। আর রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ ৪৫০ টাকা। অসংরক্ষিত শ্রেণি, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণি এবং ওবিসি ক্যাটেগরির পুরুষ প্রার্থীদের এক্সামিনেশন ফি দিতে হবে। আর রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ দিতে হবে সব প্রার্থীদের। অনলাইনে পেমেন্ট করা যাবে SBI EPAY LITE- এর মাধ্যমে। এক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এসবিআই চালান এইসবের মাধ্যমে টাকা দেওয়ার সুযোগও থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইটে বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। 

কীভাবে আবেদন করবেন

  • প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের।
  • এবার ক্লিক করতে হবে Whats New বিভাগে এবং একটি নতুন পেজ খুলে যাবে।
  • হোমপেজে পাবেন IB ACIO Grade 2/ Executive Exam 2023- এই লিঙ্ক, সেখানে ক্লিক করতে হবে।
  • এবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে প্রার্থীরা নিজেদের রেজিস্টার করতে পারবেন।
  • একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন আবেদনকারীরা। 
  • এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন প্রার্থীরা এবং জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 
  • এবার সাবমিট অপশনে ক্লিক করে পেজ ডাউনলোড করতে হবে।
  • সুবিধার জন্য নিজের কাছে রেখে দিতে পারেন অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন- আগামী বছর স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ, শূন্যপদ ২৬,১৪৬, কোন কোন পদে নিয়োগ করবে এসএসসি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget