এক্সপ্লোর

JEE Advanced 2022: জেইই অ্যাডভান্সের সূচি পরিবর্তন, পরীক্ষার নয়া দিন ঘোষণা

মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, (IIT, Bombay) পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে। ২৮ অগাস্ট এই পরীক্ষা হবে। এর আগে ৩ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। 

নয়াদিল্লি: বদলে গেল জেইই অ্যাডভান্সের (JEE Advanced 2022) পরীক্ষার দিন। নয়া পরীক্ষা সূচি প্রকাশ করা হয়। মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, (IIT, Bombay) পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে। ২৮ অগাস্ট এই পরীক্ষা হবে। এর আগে ৩ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। 

জেইই অ্যাডভান্সের সূচি পরিবর্তন: অফিশিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in –এ জেইই অ্যাডভান্সের সম্পূর্ণ সূচি দেখা যাবে। আইআইটি জেইই অ্যাডভান্স সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে। মূলত দুটি পেপারে এই পরীক্ষা হবে। পেপার ওয়ান এবং পেপার টু-এর সময় সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।

  • পেপার ওয়ানের পরীক্ষা- সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
  • পেপার টু-এর পরীক্ষা- দুপুর ২:৩০ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

     

পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য: 

  • ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা প্রাথমিক অ্যান্সার কী দেখতে পারবেন।
  • চূড়ান্ত অ্যান্সার কী দেখা যাবে ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে।
  • ওই দিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে জেইই অ্যাডভান্সের ফল।

 

এর আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2022) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency )। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, জুন মাস থেকে হবে পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে জুলাই মাসে। এর আগে ২১ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল জেইই মেন। কেন সূচিতে পরিবর্তন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency ) জানায়, একাধিক পরীক্ষার্থী জানিয়েছে যে বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার সূচিতে সংঘাত হচ্ছে। পরীক্ষার্থীর আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এনটিএ (NTA)। বিজ্ঞপ্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) জানিয়েছে, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাঁদের সমস্যার পাশে দাঁড়াতে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2022)-এর সেশন -১ –এর সূচি পরিবর্তন করা হয়।

আরও পড়ুন: UGC Update: একইসঙ্গে জোড়া ডিগ্রি কোর্সে পড়ার সুযোগ, অভাবনীয় পদক্ষেপ ইউজিসি-র

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget