এক্সপ্লোর

JEE Mains 2024: পেপার ১-এর আনসার কি প্রকাশ্যে, কবে বেরোবে JEE Mains-এর সেশন ২-এর ফলাফল ?

JEE Mains Result: বিগত ৪, ৫, ৬, ৮ ও ৯ এপ্রিল এই ৫ দিন ধরে আয়োজিত হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স মেইনসের সেশন২-এর পেপার ১-এর পরীক্ষা। তার আনসার কি প্রকাশ পেল আজ।

JEE Mains Paper 2: জয়েন্ট এন্ট্রান্স মেইনসের সেশন ২ পেপার ১-এর আনসার কি প্রকাশ করল এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA JEE)। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই সেশন ২-এর (JEE Mains 2024) পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা এনটিএ-র ওয়েবসাইট থেকে সহজেই এই আনসার কি ডাউনলোড করে নিতে পারবেন। jeemain.nta.ac.in ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে এই প্রাথমিক আনসার কি (JEE Mains Session 2 Paper 1 Answer Key)। আনসার কি-তে থাকবে মূল প্রশ্নপত্র এবং তাঁর পাশে উল্লেখ থাকবে সঠিক উত্তর ও পরীক্ষার্থীর দেওয়া উত্তর।

কবে হয়েছিল পরীক্ষা

বিগত ৪, ৫, ৬, ৮ ও ৯ এপ্রিল এই ৫ দিন ধরে আয়োজিত হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স মেইনসের সেশন২-এর পেপার ১-এর পরীক্ষা। সারা দেশের মোট ৩১৯টি শহরে আয়োজিত হয়েছিল এই পরীক্ষা। এর সঙ্গে সঙ্গে ভারতের বাইরেও ২২টি শহরে আয়োজিত হয়েছিল JEE Mains Session 2 Paper 1-এর পরীক্ষা।

অবজেকশন উইন্ডো খুলে গিয়েছে

শুধু যে আনসার কি প্রকাশিত হয়েছে তাই নয়, এর সঙ্গে সঙ্গে অবজেকশন উইন্ডোটিও খুলে গিয়েছে। আগামীকাল ১৪ এপ্রিল রাত্রি ১১টা পর্যন্ত এই উইন্ডোতে অবজেকশন জানাতে পারবেন ছাত্র-ছাত্রীরা। প্রশ্নপত্রের দেওয়া সঠিক উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জও করতে পারবেন। এর জন্য প্রতিটি প্রশ্ন চ্যালেঞ্জের ক্ষেত্রে ২০০ টাকা করে জমা দিতে হবে এনটিএ-র দফতরে। আর এই অবজেকশনের উপরে ভিত্তি করে JEE কর্তৃপক্ষ ফাইনাল আনসার কি প্রকাশ করবে বলে জানা গিয়েছে।

কীভাবে আনসার কি ডাউনলোড করবেন ?

প্রথমেই আপনাকে যেতে হবে NTA JEE-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.ac.in-এ

তারপর লগ ইন লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

এরপরেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার আনসার কি।

আনসার কি সম্পূর্ণ চেক করে ডাউনলোড করে নিতে হবে।

আনসার কি-তে কোনও ভুল চোখে পড়লে তা নির্দিষ্ট উত্তরের সঙ্গে অবজেকশন রেইস করা যায়।

বিগত ২ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছিল পরীক্ষার ইন্টিমেশন স্লিপ। এ থেকেই জানা গিয়েছিল পরীক্ষার্থীদের কোথায় কোথায় সিট পড়েছে জয়েন্ট এন্ট্রান্সের। পেপার ১-এর প্রতিটি পরীক্ষাই হয়েছে দুটি শিফটে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১২টা এবং পরের শিফট দুপুর ৩টে থেকে ৬টা। ২০২৪ সালে জয়েন্ট এন্ট্রাস মেনস ২০২৪-এর সেশন ২ পরীক্ষার জন্য প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী রেজিস্টার করেছিলেন বলে জানা গিয়েছে আর তাঁর মধ্যে ১০ লক্ষ পুরুষ পরীক্ষার্থী এবং ১৩ লক্ষেরও বেশি মহিলা পরীক্ষার্থী। ২৪ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য রেজিস্টার করেছিলেন।

আরও পড়ুন: QS World University Rankings: বিষয়ভিত্তিক শিক্ষায় দেশের সেরা JNU, আর কোথায় কী সবচেয়ে ভাল পড়ানো হয়, সামনে এল তালিকা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget