এক্সপ্লোর

QS World University Rankings: বিষয়ভিত্তিক শিক্ষায় দেশের সেরা JNU, আর কোথায় কী সবচেয়ে ভাল পড়ানো হয়, সামনে এল তালিকা

JNU Ranking: মোট ৪২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এবারের তালিকা প্রকাশিত হয়েছে।

নয়াদিল্লি: দেশের বিষয়ভিত্তিক সেরা শিক্ষা প্রতিষ্ঠানের শিরোপা পেল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে  2024 QS World University Ranking প্রকাশিত হয়েছে, তাতে ভারতের ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের নামও রয়েছে, যার মধ্যে একেবারে শীর্ষে রয়েছে JNU. কোথায় কোন বিষয় সবচেয়ে ভাল পড়ানো হয়, তা জানানো হয়েছে। (QS World University Rankings)

মোট ৪২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এবারের তালিকা প্রকাশিত হয়েছে। এর আগের বছর তালিকায় ৩৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল, অর্থাৎ এ বছর ১৯.৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে। ভারতের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে তালিকায়, তার মধ্যে ৭২ শতাংশেরই হয় এই প্রথম তালিকায় নাম উঠল, কিছু সংস্থার উন্নতি হয়েছে, কিছু আবার আগের অবস্থান বজায় রেখেছে। (JNU Ranking)

১৮ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অবনতি হয়েছে। তবে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ১৭ শতাংশের উন্নতি হয়েছে। আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিশেষজ্ঞদের মতামত নিয়ে, সমীক্ষা চালিয়ে এই তালিকা প্রকাশ করা হয় প্রতি বছর। এ বছর বিশ্বের তাবড় শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় JNU ২০তম স্থানে রয়েছে, ভারতের মধ্যে প্রথম। ২২তম স্থানে রয়েছে IIM Ahmedabad. IIT Bombay এবং IIT Madras যথাক্রমে ২৫ এবং ২৯তম স্থানে।


QS World University Rankings: বিষয়ভিত্তিক শিক্ষায় দেশের সেরা JNU, আর কোথায় কী সবচেয়ে ভাল পড়ানো হয়, সামনে এল তালিকা

আরও পড়ুন: Rahul Gandhi: প্রচারের ফাঁকেই মিষ্টির দোকানে ঢুঁ রাহুলের, কিনলেন গুলাবজামুন; কী বলছেন দোকান মালিক ?

পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে, কোন বিষয়টি সবচেয়ে ভাল পড়ানো হয়, তার উল্লেখ রয়েছে তালিকায়। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তালিকার শীর্ষে থাকা JNU-এর উন্নয়নমূলক শিক্ষার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি, JNU-র রাজনীতি এবং আন্তর্জাতিক শিক্ষা, ইতিহাস ইংরেজি, ভূগোল আধুনিক ভাষাশিক্ষা, ধর্মীয় শিক্ষার উল্লেখও রয়েছে বিশেষ ভাবে। IIM Ahmedabad-এর ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, SIMATS Deemed University-র দন্ত চিকিৎসা বিভাগের উল্লেখ করা হয়েছে বিশেষ ভাবে।

এ ছাড়াও, IIT Bombay-র মিনারেল অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, IIT Madras-এর পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, IIT Bombay-র ডেটা সায়েন্স অ্যান্ড AI, জিওলজি, আর্থ অ্যান্ড মেরিন সায়েন্সেস, IIT Delhi-র সিভিল ইঞ্জিনিয়ারিং, IIT Madras-এর মেকানিক্যাল, এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, IIT Bombay-র আর্ট অ্যান্ড ডিজাইন, চণ্ডীগড় ইউনিভার্সিটির হসপিট্যালিটি, JNU-এর অ্যানথ্রপলজি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রপলজি, IIT Kharagpur-এর কৃষি এবং বন শিক্ষা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ, লিঙ্গুইস্টিকস, ফিলজফি, IISC-র বায়োলজিক্যাল সায়েন্সেসের উল্লেখ রয়েছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Railway Jobs: রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
Success Story: মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
Success Story: আবহাওয়া দফতরের চাকরি সামলেও AIR 15, বিহারের ছোট্ট গ্রাম থেকে আজ ISRO-তে বিজ্ঞানী
আবহাওয়া দফতরের চাকরি সামলেও AIR 15, বিহারের ছোট্ট গ্রাম থেকে আজ ISRO-তে বিজ্ঞানী
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget