এক্সপ্লোর

JEE Mains 2025: ২০২৫-এর জয়েন্ট এন্ট্রান্স মেনসের রেজিস্ট্রেশন শুরু, কবে হবে পরীক্ষা ? জানুন বিস্তারিত

JEE Mains 2025 Schedule: ২০২৫ সালের জানুয়ারি মাসে হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষা। গতকাল ২৮ অক্টোবর রাতেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রান্স মেনসের রেজিস্ট্রেশন চালু হয়েছে।

JEE Mains Exam: ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওরফে এনটিএ ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স মেনসের সেশন ১ ও ২-এর জন্য নোটিফিকেশন জারি করেছে। জয়েন্ট এন্ট্রান্স মেনসের (JEE Mains 2025) সরকারি অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) ওয়েবসাইট nta.ac.in-এ এই বিজ্ঞপ্তি আপনি চেক করতে পারবেন।

গতকাল রাত ৯ টা থেকেই খুলেছে উইন্ডো

২০২৫ সালের জানুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে এই জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষা। গতকাল ২৮ অক্টোবর রাতেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রান্স মেনসের রেজিস্ট্রেশন উইন্ডো খুলে গিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে দেশের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বিটেক বা বি-আর্ক কোর্সের জন্য ভর্তি সুযোগ পেতে পারেন আপনি।

গুরুত্বপূর্ণ দিন

জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষা ২০২৫-এর সেশন ১ এবং সেশন ২-এর জন্য ২২ নভেম্বর পর্যন্ত এই দুই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। পরীক্ষার দিন ঘোষণা হলে তার তিন দিন আগে এই ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে অ্যাডমিট কার্ড বা হল টিকিট। আশা করা যাচ্ছে আগামী ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যেই হবে এই পরীক্ষা। আর এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই।

আবেদনের সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে

জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য আবেদন করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.ac.in-এ আপনাকে যেতে হবে। এখানে আসার পরে আপনি জয়েন্ট এন্ট্রান্স মেনস ২০২৫ পরীক্ষার জন্য আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে। অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না। একজন প্রার্থী কেবলমাত্র একবারই আবেদন করতে পারবে। একবারের বেশি আবেদন করে থাকলে কঠোর পদক্ষেপ করা হবে। এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নির্দেশ এবং গাইডলাইন মেনেই এই আবেদন করতে পারবেন প্রার্থীরা।

আবেদন নিশ্চিত হয়েছে কিনা তা জানার জন্য ইমেল ও সঠিক মোবাইল নম্বর দিতে হবে। আর এই আবেদনের সময়ে কোনো প্রার্থী সমস্যায় পড়লে তার সমাধানের জন্য ০১১-৪০৭৫৯০০০০ অথবা ০১১-৬৯২২৭৭০০ এই দুই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment News: কোল ইন্ডিয়ায় ৬৪০টি পদে নিয়োগ হবে, কবে থেকে শুরু আবেদন ? কী যোগ্যতা লাগবে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget