এক্সপ্লোর

Job News: শিক্ষানবিশ নিয়োগ পশ্চিমবঙ্গের বিদ্যুৎ নিগমে, কীভাবে আবেদন করবেন ?

WBSETCL Career: পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ পরিবহন নিগমে শিক্ষানবিশ নিয়োগ চলছে। দেখুন কীভাবে আবেদন করবেন।

Career News: পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিবহন নিগমে শিক্ষানবিশ নিয়োগের আবেদন শুরু হয়ে গিয়েছে। ২০২৪-২৫ বর্ষের জন্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice) পদে নিয়োগ করছে সংস্থা। মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই ডিগ্রি থাকলেই করা যাবে আবেদন। ১৯৬১ সালের শিক্ষানবিশ আইনের আওতায় পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সাবস্টেশনে (WBSETCL) এই পদে নিয়োগ হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শেষ হবে আবেদন প্রক্রিয়া।

শিক্ষাগত যোগ্যতা

WBSETCL-এ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice) পদে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে যে কোনও NCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ান বিভাগে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ আবেদনকারীকে ২ বছরের কোর্স হিসেবে আইটিআই ডিগ্রি পাশ করতে হবে।  

২০২১, ২০২২ এবং ২০২৩ সালে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আইটিআই পাশ করেছেন কেবলমাত্র তারাই এই আবেদনের যোগ্য। তবে এর আগে যারা কোনও রকম শিক্ষানবিশ পদে কাজ করেছেন তারা এই আবেদন করতে পারবেন না।

শূন্যপদ

মোট ৬৭টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ হবে। তার মধ্যে অসংরক্ষিত আসন ৩৯টি।

বয়সের সীমা

০১. ০১. ২০২৪ তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।

বৃত্তি

১৯৬১ সালের শিক্ষানবিশ আইনের আওতায় নির্বাচিত প্রার্থীকে (Technician Apprentice) সংস্থার পক্ষ থেকে মাসিক ৭৭০০ টাকা দেওয়া হবে বৃত্তি হিসেবে। এছাড়া অন্য কোনও অ্যালাউয়েন্স দেওয়া হবে না। বৃত্তি পাওয়ার জন্য প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে।

চাকরিস্থল

এই পদে আবেদনের পরে প্রার্থী নির্বাচিত হলে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনও সাব স্টেশনে প্রশিক্ষণের জন্য পাঠানো হতে পারে।

প্রশিক্ষণের সময়

টানা ১২ মাস ধরে চলবে এই প্রশিক্ষণ। এরপরে এই প্রশিক্ষণের মেয়াদ আর কোনওভাবেই বাড়ানো হবে না।

আবেদনের সময়সীমা

১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এই পদে আবেদন। চলবে আগামী ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত। খেয়াল রাখতে হবে ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টে পর্যন্তই কেবল আবেদন করা যাবে।

আবেদনের পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীদের প্রথমে 'ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম'-এর (NAPS) আওতায় রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই বিদ্যুৎ নিগমের পোর্টালে লগ ইন আইডি দিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
  • মনে রাখতে হবে NAPS-এ রেজিস্ট্রেশনও ৭ ফেব্রুয়ারির মধ্যেই করে ফেলতে হবে, আবেদনের আগে।

প্রশিক্ষণের সময়

সোম থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। শনি-রবি থাকবে ছুটি। এরই সঙ্গে বছরে ১৪টি CL এবং ১০টি মেডিকেল লিভও পাবেন নির্বাচিত শিক্ষানবিশরা।

আরও পড়ুন: UCO bank recruitment 2024: ইউকো ব্যাঙ্কের কলকাতা অফিসে নিয়োগ ; কোন পদে আবেদন, শেষ তারিখ কবে

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget