এক্সপ্লোর

UCO bank recruitment 2024: ইউকো ব্যাঙ্কের কলকাতা অফিসে নিয়োগ ; কোন পদে আবেদন, শেষ তারিখ কবে

UCO bank recruitment 2024 in Kolkata: ইউকো ব্যাঙ্কের কলকাতা অফিসে নিয়োগ হবে। সম্প্রতি ব্যাঙ্কের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কলকাতা: রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কের তরফে এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। কলকাতার সদর দফতর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্কের মানবসম্পদ উন্নয়ন বিভাগ। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। সঙ্গে জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথিপত্রও।

কোন পদে আবেদন ?

চিফ টেকনোলজি অফিসার (সিটিও), ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার-আর্কিটেক্ট পদে নিয়োগ করবে ইউকো ব্যাঙ্ক। সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ছয়টি। তবে ব্যাঙ্কের প্রয়োজনের ভিত্তিতে এই পদের সংখ্যা পাল্টে যেতেও পারে বলে জানিয়েছে সংস্থা।

শিক্ষাগত যোগ্যতা

  • চিফ টেকনোলজি অফিসার পদে আবেদন করতে হলে ইঞ্জিনিয়ারিং, এমসিএ বা সমান যোগ্যতার ডিগ্রি থাকতে হবে। বয়স সবচেয়ে কম ৪০ ও সবচেয়ে ৫৭ বছর হতে পারে। নির্দিষ্ট পদে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
  • ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি.টেক থাকতে হবে। বয়স অন্তত ২৫ বছর ও সবচেয়ে বেশি ৩৫ বছর হতে পারে।  নির্দিষ্ট পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
  • ম্যানেজার-আর্কিটেক্ট পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে বি.ই বা বি.টেক থাকতে হবে। বয়স অন্তত ২৫ বছর ও সবচেয়ে বেশি ৩৫ বছর হতে পারে।  নির্দিষ্ট পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। এর পাশাপাশি কাউন্সিল অব আর্কিটেকচারের রেজিস্ট্রেশন থাকতে হবে।
  • এই বয়সসীমা অসংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের জন্য। অন্য ক্যাটেগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

কত শূন্যপদ ?

আপাতত মোট ছয়টি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে ব্যাঙ্কের দরকার অনুযায়ী শূন্যপদের সংখ্যা বাড়তেও পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কত বেতন ?

বেতন অভিজ্ঞতা, যোগ্যতা অনুযায়ী ধার্য করা হবে। তবে এই নিয়োগ চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই চুক্তি করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ আগামী ২৯ জানুয়ারি। তার মধ্যেই সব নথিপত্র দিয়ে আবেদন করতে হবে।

আবেদনের খরচ

আবেদন করতে হলে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ১০০ এবং ৭০০ টাকা জমা দিতে হবে। আবেদনের গোটা প্রক্রিয়া ব্যাঙ্কের ওয়েবসাইটের মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন - AAI Recruitment 2024: কলকাতা বিমানবন্দরে নিয়োগ ! কত শূন্যপদ, কত বেতন, আবেদনের শেষ তারিখ কবে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget