এক্সপ্লোর

Job News: বৈজ্ঞানিক/ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করতে চলেছে ডিআরডিও, শূন্যপদ কত? কবে পর্যন্ত আবেদন করা যাবে?

DRDO Recruitment: বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে ডিআরডিও। যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে ডিআরডিও কর্তৃপক্ষ। 

Job News: ডিআরডিও- র (DRDO) রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার (Recruitment And Assesment Center) বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ার পদে (Scientist/Engineer) নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। rac.gov.in - এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ১৫২। আবেদন করার শেষ তারিখ ১৮ জুলাই, ২০২৫। যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে ডিআরডিও কর্তৃপক্ষ। 

কোথায় কত শূন্যপদ জেনে নিন সবিস্তারে 

  • সায়েন্টিস্ট 'বি' ইন ডিআরডিও - ১২৭টি শূন্যপদ 
  • সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার 'বি' ইন এডিএ - ৯টি শূন্যপদ 
  • এনকার্ডেড পোস্ট অফ সায়েন্টিস্ট 'বি' - ১৬টি শূন্যপদ 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

যোগ্য প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে GATE স্কোরের ভিত্তিতে। ১:১০ অনুপাতে দেখা হবে GATE- এর স্কোর। কে, কত নম্বর পেয়েছেন, কোন বিভাগে কত নম্বর পেয়েছেন, তার ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে। যেসব প্রার্থীর নাম শর্টলিস্ট করা তাঁদের জিজ্ঞেস করা হবে তাঁরা ইন্টারভিউ রাউন্ডে আসতে চাইছেন কিনা। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পার্সোনাল ইন্টারভিউ হবে। আগে থেকেই ইন্টারভিউয়ের তারিখ দেওয়া হবে। সেই ক্যালেন্ডার দেখে শর্টলিস্ট হওয়া প্রার্থীরা পার্সোনাল ইন্টারভিউয়ের দিন বেছে নিতে পারবেন। ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইটে এই ক্যালেন্ডার পাওয়া যাবে। GATE স্কোরের উপর ৮০ শতাংশ আর পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডে ২০ শতাংশ weightage দেওয়া হবে। তারপর তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য হয়েছে, জেনে নিন সবিস্তারে 

অসংরক্ষিত শ্রেণি, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি (সব ক্ষেত্রেই পুরুষদের) - দের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এই টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এই টাকা নন-ট্রান্সফারেবল এবং নন-রিফান্ডেবল। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, Divyangjan এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে RAC, DRDO অফিশিয়াল ওয়েবসাইটে। কারা আবেদন করতে পারবেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কেমন হওয়া প্রয়োজন, তার যাবতীয় বিবরণ পাওয়া যাবে ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইটেই। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

AAI Recruitment 2026 : এয়ারপোর্ট অথরিটিতে হচ্ছে বহু পদে নিয়োগ, ম্যানেজার, জুনিয়ার এক্সিকিউটিভ নিচ্ছে
এয়ারপোর্ট অথরিটিতে হচ্ছে বহু পদে নিয়োগ, ম্যানেজার, জুনিয়ার এক্সিকিউটিভ নিচ্ছে
UPSC Success Story: বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget