এক্সপ্লোর

Job News: চাকরি খুঁজছেন ? ড্রাইভিং শিখতে হতে পারে এবার

Driving Skill Demand In Job Market: চাকরি খুঁজছেন ? এবার তাহলে ড্রাইভিংটাও শিখে রাখতে হতে পারে। কারণ চাকরিদাতাদের নিয়ে একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে বিশেষ তথ্য।

Driving Skill Demand In Job Market: কর্মখালি। কিন্তু চাকরির জন্য জানতে হবে গাড়ি চালানো। গাড়ি চালানোর প্রশিক্ষণ থাকলে তবেই চাকরির অগ্রাধিকার পাচ্ছেন একজন চাকুরিপ্রার্থী। সম্প্রতি একটি সমীক্ষায় এমনটাই দেখা গিয়েছে। চাকরি খোঁজার অনলাইন প্ল্য়াটফর্ম ইনডিডের তরফে সম্প্রতি এই সমীক্ষা করা হয়েছে। তাতে চাকরিদাতাদের মধ্যে এই বিশেষ প্রবণতা দেখা গিয়েছে বলে জানিয়েছে ওই অনলাইন প্ল্যাটফর্ম।

কোন কোন ক্ষেত্রে এমন চাহিদা 

উৎপাদন থেকে ইকমার্স নানা ক্ষেত্রেই এমন কর্মীদের চাহিদা বাড়ছে। এছাড়াও, এই তালিকায় রয়েছে নির্মাণ ক্ষেত্র, পর্যটন, গ্রাহক পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিও। ওই অনলাইন প্ল্যাটফর্মের সমীক্ষা অনুযায়ী, অন্তত ৫৩ শতাংশ চাকরিদাতারা ড্রাইভিং জানে, এমন কর্মীদের চাকরির ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছেন।

এদিকে ড্রাইভিং বাজারের অবস্থা…

ড্রাইভিং জানা কর্মীদের চাহিদা একদিকে যেমন বাড়ছে, তেমনই অন্যদিকে কমছে ড্রাইভারদের চাহিদা। সাম্প্রতিক সমীক্ষার দাবি অনুযায়ী, গত এক অর্থবছরে চাহিদা কমেছে ড্রাইভার অর্থাৎ গাড়িচালকদের। এই সমীক্ষার মতে, ২০২৩ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত এক বছরে এই চাহিদা ৪ শতাংশ পড়ে গিয়েছে। অন্যদিকে কর্মীদের মধ্যে গাড়ি চালানো শেখার প্রবণতা বেড়েছে ১০ শতাংশ। যা গোটা চাকরির বাজারকে এক অদ্ভুত পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়েছে। সংবাদমাধ্যম আইএএনএস-কে এই প্রসঙ্গে ইনডিড ইন্ডিয়ার হেড অব সেলস শশী কুমার বলেন, এই তথ্য স্পষ্ট করে দিচ্ছে বাজারে চাহিদা কমার সঙ্গে সঙ্গে কর্মীদের মধ্যে একই জিনিস শেখার প্রবণতা বাড়ছে। 

প্রতিযোগিতা বেড়ে যাওয়ার আশঙ্কা

এর জেরে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখছেন শশী কুমার। সংবাদমাধ্যমকে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, গাড়ি চালানোর প্রশিক্ষণ এমন এক স্কিল যা অনেকেই শিখতে হবে বলে মনে করেন না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাও শিখতে হতে পারে। যার জেরে চাকরিপ্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। 

কর্মীদের থেকে প্রত্যাশা বেশি

কর্মীদের কাছ থেকে সংস্থাগুলির প্রত্যাশা বাড়ছে। কাজের পাশাপাশি ড্রাইভিং শেখাটা তার মধ্যেই পড়ছে বলে জানাচ্ছেন শশী কুমার। চুক্তি অনুযায়ী নির্ধারিত কাজের পাশাপাশি যারা ড্রাইভিং জানে, তাদের চাকরি দিলে সংস্থার খরচও কিছু কমতে পারে বলে মনে করছে অনেকেই। ফলে সংস্থার প্রত্যাশার জেরে চাপ বাড়ছে চাকরির বাজারে।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - UPSC Success Story: প্রথম চেষ্টাতেই UPSC-তে তৃতীয় ২২ বছরের অনন্যা, কোন স্ট্র্যাটেজিতে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget