এক্সপ্লোর

Madhyamik Exam 2022: কোন দিকগুলো মেনে চললেই ইতিহাসেও অঙ্কের মতে নম্বর উঠবে? রইল লাস্ট মিনিট সাজেশন

কীভাবে শেষ মুহূর্তে কোন কোন দিকগুলো ঝালিয়ে নেবে ছাত্রছাত্রীরা, সে সম্পর্কে পরামর্শ দিলেন যোধপুর পার্ক বয়েজ স্কুলের ইতিহাসের শিক্ষক সুজিত কুমার সাহু।


Madhyamik Exam 2022: কোন দিকগুলো মেনে চললেই ইতিহাসেও অঙ্কের মতে নম্বর উঠবে? রইল লাস্ট মিনিট সাজেশন

বিষয়- ইতিহাস

শিক্ষক- সুজিত কুমার সাহু, যোধপুর পার্ক বয়েজ স্কুল

কলকাতা: আর কয়েকটা দিন পরই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা ((Madhyamik Exam 2022)। জীবনের সবথেকে বড় পরীক্ষা। প্রথমবার স্কুলের বাইরে বেরিয়ে বোর্ডের পরীক্ষায় বসবে ছাত্রছাত্রীরা। স্বাভাবিকভাবেই কিছুটা ভয়, স্নায়ুচাপ থেকেই যায়। শেষ মুহূর্তে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ছাত্রছাত্রীরা। কীভাবে পরীক্ষা দিলে ইতিহাসেও অঙ্কের মতো নম্বর পাওয়া যাবে? অনলাইন পড়াশোনার অভ্যাস কাটিয়ে কীভাবেই বা হাতের লেখার গতি বাড়াবে? প্রশ্নের উত্তর লেখার সমস্ত কোন বিষয়গুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে? কীভাবে শেষ মুহূর্তে কোন কোন দিকগুলো ঝালিয়ে নেবে ছাত্রছাত্রীরা, সে সম্পর্কে পরামর্শ দিলেন যোধপুর পার্ক বয়েজ স্কুলের ইতিহাসের শিক্ষক সুজিত কুমার সাহু।

লাস্ট মিনিট সাজেশন-
১. পাঠ্যবইটা সম্পূর্ণ ঝালিয়ে নিতে হবে।
২. পাঠ্যবইতে মূল বিষয়গুলো ধরে ধরে পড়ে ফেলতে হবে।
৩. অবজেকটিভ প্রশ্নের উত্তর লেখার সময় সচেতন থাকতে হবে।
৪. অবজেকটিভ প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রায়শই ছেলেমেয়েরা একটা উত্তর অন্যটার ঘাড়ে চাপিয়ে দেয়। নজরে রাখতে হবে যেন এই ভুল না হয়।
৫. প্রশ্ন তৈরি করে বাড়িতে ঘড়ি ধরে উত্তর লেখার অভ্যাস করতে হবে।
৬. হাতের লেখার গতি বাড়াতে হবে।
৭. স্বভাবিক থাকতে হবে।
৮. খাতা সঠিকভাবে স্টেপল করতে হবে। অনেক সময়ই খাতা স্টেপল করার ভুলের জন্য যিনি খাতা দেখছেন, তিনি দুটো প্রশ্নের নম্বর একসঙ্গে দিয়ে দেন। খাতার মার্জিনের বাইরে যেন স্টেপল করা হয়, সেদিকে নজর রাখতে হবে।

এক নজরে যে যে বিষয়গুলো থেকে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে-
৮ নম্বরের প্রশ্ন আসতে পারে যেগুলো-
১. পাশ্চাত্য শিক্ষার প্রসার।
২. সমাজ সংস্কার ও উনিশ শতকের নবজাগরন- এটাকে নবজাগরণ বলা যায় কিনা অর্থাৎ নবজাগরণের চরিত্র।
৩. নীল বিদ্রোহের কারণ ও ফলাফল।
৪.  ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগ এবং শিক্ষার প্রসারে ছাপাখানার ভূমিকা।
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা।

এগুলোর বাইরে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে-
১. রামমোহন
২. বিদ্যাসাগর
৩. ডিরোজিও
৪. বিবেকানন্দ
৫. রামকৃষ্ণ
৬. সিপাহী বিদ্রোহের চরিত্র
৭. ভারতসভা
৮. বসুবিজ্ঞান মন্দির
৯. সারাভারত বিজ্ঞানসভা
১০. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
১১. কোল বিদ্রোহ
১২. সাঁওতাল বিদ্রোহ
১৩. মুন্ডা বিদ্রোহ
১৪. ওয়াহাবি আন্দোলন
১৫. ফরাসী আন্দোলন

স্নায়ুচাপ কাটানোর উপায়-
মানসিক কাটানোর একটাই উপায়। এটাকে খুব সাধারণ পরীক্ষার মতো করেই নিতে হবে। স্কুলে যেভাবে প্রতিবছর পরীক্ষা দেওয়া হয়, তেমনই মনে করতে হবে। ছাত্রছাত্রীদের সবরকমভাবে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত। তাই নার্ভাস না হয়ে স্বাভাবিকবাবে পরীক্ষা দিতে হবে। নার্ভাস হলেই বিপদ। সিলেবাস কমে গিয়েছে, প্রশ্নও সহজ হবে, হাতের লেখাটা যেন সুন্দর হয়, এই দিকগুলোয় নজর দিতে হবে। কোনও প্রশ্ন যদি একটু জটিলও লাগে, তাহলেও মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। একটা দুটো প্রশ্নের উত্তর লিখতে শুরু করলেই স্বাভাবিক হতে শুরু করবে। ভয় না পেয়ে আনন্দের সঙ্গে পরীক্ষা দিলেই ভালো নম্বর উঠবে।

অনলাইনে পড়াশোনার কারণে কমেছে হাতের লেখার গতি। পরীক্ষার এখনও কটা দিন বাকি। তার আগে হাতের লেখার গতি বাড়ানোর জন্য এখনই থেকেই ঘড়ি ধরে প্রশ্নের উত্তর লেখার অভ্যাস করতে হবে। বাড়িতে বার বার উত্তরগুলো লিখলেই বাড়বে হাতের লেখার গতি। অপ্রাসঙ্গিক বিষয়ে না লিখে টু দ্য পয়েন্ট লিখলে নম্বরও একেবারে অঙ্কের মতো পাবে। বিষয়বস্তু অনুযায়ী লিখলেই হবে।

আরও পড়ুন - Madhyamik Exam 2022: ভয়-ভীতি কাটালেই বাজিমাত, মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে রইল খুঁটিনাটি

লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র। বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget