এক্সপ্লোর

National Library LIS Interns recruitment : ন্যাশনাল লাইব্রেরিতে কাজের সুযোগ, নেওয়া হবে ২৫ জন LIS ইন্টার্ন

কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ২৫ জন LIS ইন্টার্ন নেওয়া হবে। ইতিমধ্যেই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। চাকরিপ্রার্থীকে আবেদনের জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।

কলকাতা : কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ২৫ জন LIS ইন্টার্ন নেওয়া হবে। যার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। চাকরিপ্রার্থীকে আবেদনের জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।

জব সামারি

LIS ইন্টার্নস- ২৫ জনকে নিয়োগ করা হবে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে।

কোন ভাষার জন্য কতজনকে নিয়োগ ?

অসমিয়া-১, বাংলা-২, গুজরাতি-২, হিন্দি-৩, কন্নড়-২, মালায়ালম-২, মারাঠি-২, ওড়িয়া -২, পঞ্জাবি-১, তামিল-২, তেলেগু-২, উর্দু-১, ইংলিশ-৩ জনকে নিয়োগ করা হবে ন্যাশনাল লাইব্রেরিতে।

কত সময়ের জন্য কাদের নিয়োগ ?

এক বছরের জন্য এই LIS ইন্টার্নদের নেওয়া হবে। প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টার কাজ দেওয়া হবে ইন্টার্নদের। একবার ন্যাশনাল লাইব্রেরিতে ইন্টার্ন করে আসা ব্যক্তিদের আর নতুন করে নিয়োগ হবে না। শনি, রবিবার ও সরকারি ছুটির দিন বাদে সপ্তাহে পাঁচদিন কাজ করতে হবে ইন্টার্নদের। ব্যতিক্রমও হতে পারে কিছু ক্ষেত্রে। 

বেতন কাঠামো

কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে নিযুক্ত ইন্টার্নদের মাসে ২৫,০০০ টাকা স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে। এর মধ্যে ইন্টার্নদের মেডিক্যাল ইনস্যুরেন্স পলিসি ধরা থাকবে। ইন্টার্নশিপের সময় বাধ্যতামূলকভাবে এই পলিসি নিতে হবে নিযুক্তদের।

কীভাবে প্রার্থী নির্বাচন ?

ন্যাশনাল লাইব্রেরিতে LIS ইন্টার্ন পদে আবেদনের জন্য লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর। ২০২১ সালের ১৬ জুনের মধ্যে কমপ্লিট থাকতে হবে এই ডিগ্রি। চাকরিপ্রার্থী যে ভাষার জন্য আবেদন করেছেন দ্বাদশ বা স্নাতক স্তরে সেই ভাষা নিয়ে পড়াটা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে বয়সসীমা রাখা হয়েছে ৩৫ বছর। আবেদনের শেষ তারিখ ১৬ জুন, ২০২১।

নির্দিষ্ট সময়ে বাছাইয়ের পর আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠাবে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানতে চাকরিপ্রার্থী https://www.nationallibrary.gov.in সাইটে যোগাযোগ করতে পারেন।

কোথায় জমা আবেদন ?

আবেদনের ফর্ম ফিলআপ হয়ে গেলে প্রামাণ্য নথি দিয়ে নীচের ঠিকানায় পাঠাতে হবে চাকরিপ্রার্থীকে। 

The Director General
National Library Kolkata,
Belvedere, Alipore,
Kolkata-700027

এছাড়াও ই-মেইলে আবেদনপত্র পাঠানো যাবে esttsupdt@gmail.com-এ।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget