এক্সপ্লোর

NEET UG 2023 Date: আগামী বছর 'নিট' পরীক্ষা কবে? খুঁটিনাটি নিয়মকানুন জেনে নিন সবিস্তারে

NEET 2023: পরীক্ষা দেওয়ার সময় ১৭ বছর বয়স পূর্ণ হলে NEET 2023 পরীক্ষায় বসা যাবে। অথবা ওই পড়ুয়া যে বছর Undergraduate Medical Course- এ ভর্তি হয়েছে সেই বছর ৩১ ডিসেম্বরের আগে ১৭ বছর বয়স পূর্ণ হতে হবে।

NEET 2023: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবং প্রশাসনিক সংস্থা আয়োজন করতে চলেছে National Eligibility cum Entrance Test (NEET UG 2023)- এর। আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের একমাত্র এবং সবচেয়ে বড় medical entrance exam অর্থাৎ মেডিক্যাল পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হবে। এখনও NEET UG 2023 পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে খুব তাড়াতাড়ি এই পরীক্ষা হতে চলেছে বলে শোনা গিয়েছে। NEET UG 2023- এর অফিশিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার তারিখ, সিলেবাস, অ্যাপ্লিকেশন ফর্ম, বিভিন্ন তথ্য এবং পরীক্ষার ধরন সম্পর্কে জানা যাবে। NEET UG 2023 পরীক্ষার অ্যাপ্লিকেশন পদ্ধতিতে বেশ কয়েকটি ধাপ রয়েছে। এই তালিকায় রয়েছে রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন, ছবি আপলোড, পেমেন্ট। যাঁরা আগামী বছর NEET পরীক্ষা দেবেন, তাঁদের পুরো আর্টিকেলটি পড়ে দেখতে বলা হয়েছে। এর ফলে একজন NEET 2023- এর পরীক্ষার্থী প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। যেমন- বয়স সীমা, কী কী ডকুমেন্ট লাগবে এবং অন্যান্য তথ্য জানা যাবে। এখনও NEET 2023 পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে খুব দ্রুত এই পরীক্ষার তারিখ এবং সময় জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। 

NEET 2023 পরীক্ষার ধরণ 

Information Bulletin NEET(UG)-2022 অনুসারে NEET (UG) পরীক্ষায় মোট চারটি বিষয় থাকবে। প্রতিটি বিষয়ের দুটো বিভাগ থাকবে। সেকশনে এ- তে থাকবে ৩৫টি প্রশ্ন। অন্যদিকে সেকশন বি- তে থাকবে ১৫টি প্রশ্ন। এই ১৫টি প্রশ্নের মধ্যে পরীক্ষার্থীরা যেকোনও ১০টি প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ পাবেন। NEET 2023 পরীক্ষার প্রশ্নপত্রে মোট ২০০টি প্রশ্ন থাকবে। মোট ৩ ঘণ্টা ২০ মিনিটের পরীক্ষা হবে। কাগজ এবং কলমে এই পরীক্ষা হবে। মোট ১৩টি ভাষায় এই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। ইংরেজি, হিন্দি, অহমিয়া, বাংলা, গুজরাটি, মালয়ালম, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু, উর্দু এবং পাঞ্জাবি ভাষায় পরীখা হবে। মোট ৭২০ নম্বরের পরীক্ষা হবে NEET 2023- এর ক্ষেত্রে। 

বয়স সীমা

পরীক্ষা দেওয়ার সময় ১৭ বছর বয়স পূর্ণ হলে NEET 2023 পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা। অথবা ওই পড়ুয়া যে বছর Undergraduate Medical Course- এ ভর্তি হয়েছে সেই বছর ৩১ ডিসেম্বরের আগে ১৭ বছর বয়স পূর্ণ হতে হবে। 

রেজিস্ট্রেশনের তারিখ

ভারতের ৫৪৩টি শহরে এবং দেশের বাইরে ১৪টি শহরে NTA NEET 2023 পরীক্ষা হবে। নতুন রিপোর্টে বলা হচ্ছে, হয়তো চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসেই, NEET UG 2023 পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ হবে। তবে এখনও NTA কোনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি। সাধারণত পরীক্ষার তিন থেকে চার মাস আগে NTA এই পরীক্ষার information brochure এবং registration forms প্রকাশ করে। 

সম্ভাব্য দিনক্ষণ

  • নোটিফিকেশন বেরোতে পারে ২০২২- এর ডিসেম্বর মাসে
  • অ্যাপ্লিকেশন ফর্ম প্রকাশ হতে পারে ২০২৩- এর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে
  • Correction Window খোলা হতে পারে ২০২৩ সালের এপ্রিল মাসে
  • অ্যাডমিট কার্ড বেরোতে পারে আগামী বছর এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে
  • পরীক্ষা হতে পারে ২০২৩ সালের মে মাসে
  • ফলপ্রকাশ হতে পারে ২০২৩ সালের জুন মাসের শেষ সপ্তাহে 

আরও পড়ুন- এয়ারপোর্ট অথরিটিতে ৫৯০টির বেশি পদে নিয়োগ,লাখ টাকা হবে বেতন

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget