এক্সপ্লোর

NEET UG 2024: পরীক্ষার দিন আগেই ঘোষিত, রেজিস্ট্রেশন শুরু হবে কবে নিট ২০২৪-এর ?

NEET Exam: এই সপ্তাহেই শুরু হবে নিট পরীক্ষার রেজিস্ট্রেশন। পরীক্ষার সিলেবাসে কিছু বদল এসেছে ? কীভাবে করবেন রেজিস্ট্রেশন জেনে নিন।

NEET Exam: নিট পরীক্ষার দিনক্ষণ এর আগেই ঘোষিত হয়ে গিয়েছিল। ২০২৪ সালে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট পরীক্ষা শুরু হবে আগামী ৫ মে থেকে। তবে এখনও সেই পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়নি। জানা যাচ্ছে আর দিন-দুয়েকের মধ্যেই শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন। তবে এখনও ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA কোনও স্পষ্ট তারিখ ঘোষণা করেনি। নিট পরীক্ষার (NEET UG 2024) জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটেই এই সংক্রান্ত সমস্ত তথ্য ও আপডেট জানতে পারবেন আগ্রহী পরীক্ষার্থীরা। যে সমস্ত পরীক্ষার্থীরা স্নাতক স্তরের মেডিকেল এন্ট্রান্স টেস্ট বা ডেন্টাল সায়েন্সের এন্ট্রান্স টেস্ট দিতে চাইছেন, তাঁদের সকলকেই এই পরীক্ষায় বসতে হবে এবং অনলাইনে আবেওদনপত্র পূরণ করে জমা দিতে হবে।

কবে পরীক্ষা

মে মাসের প্রথম রবিবার অর্থাৎ ৫ মে সারা দেশজুড়ে আয়োজিত হবে এই নিট পরীক্ষা (NEET UG 2024)। জানা গিয়েছে এই পরীক্ষার জন্য প্রায় ২২ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী আবেদন করতে চলেছেন। এই সপ্তাহেই শুরু হতে পারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

গুরুত্বপূর্ণ সময়

নিট পরীক্ষার (NEET UG 2024) জন্য উৎসাহী ছাত্র-ছাত্রীদের বেশ কিছু দিনক্ষণ এবার মনে রাখতে হবে। ফেব্রুয়ারি মাসেই হয়ে যাবে এই পরীক্ষার রেজিস্ট্রেশন। চলবে মার্চ মাস পর্যন্ত। তারপর এপ্রিল মাস পর্যন্ত আবেদনে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে। মে মাসের ৫ তারিখে নির্ধারিত পরীক্ষা আর তার আগে আগেই প্রকাশ পাবে পরীক্ষার অ্যাডমিট কার্ড। তারপর জুন মাসে জানা যাবে পরীক্ষা ফলাফল।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন ?

  • প্রথমে নিট পরীক্ষার সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট nta.nic.in-এ যেতে হবে পরীক্ষার্থীকে।
  • তারপর NEET UG 2024 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
  • ব্যক্তিগত সমস্ত বিবরণ জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষার্থীকে।
  • এরপর সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করে ফি জমা করতে হবে।
  • মনে রাখতে হবে, রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীদের ছবি, স্বাক্ষর, শিক্ষাগত নথি, আইডি প্রমাণের স্ক্যান কপি আপলোড করতে হবে। সমস্ত নথিও নির্ধারিত ফরম্যাটে আপলোড করতে হবে।
  • NEET UG 2024-এ ইংরেজি, হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালম সহ ১৩টি বিভিন্ন ভাষায় পরীক্ষা দেওয়া যাবে।

পরীক্ষার প্যাটার্ন

এই পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে যার মধ্যে ১৮০টি উত্তর করতে হবে যার মোট নম্বর ৭২০। সব প্রশ্ন হবে MCQ ফর্ম্যাটে। পদার্থবিদ্যা ও রসায়ন থেকে থাকবে ৪৫টি প্রশ্ন এবং জীববিদ্যা থেকে আসবে ৯০টি প্রশ্ন।

আরও পড়ুন: PNB SO 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ, শুরু আবেদন প্রক্রিয়া, কীভাবে করবেন?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Success Story: মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের
মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget