এক্সপ্লোর

PNB SO 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ, শুরু আবেদন প্রক্রিয়া, কীভাবে করবেন?

Jobs And Recruitments: অনলাইন পরীক্ষা হতে পারে মার্চ কিংবা এপ্রিল মাসে। মোট ১০২৫টি শূন্যপদ রয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

PNB SO 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) অর্থাৎ পিএনবি (PNB) - তে স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ হতে চলেছে। এই নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া (Application Process) অর্থাৎ আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে www.pnbindia.in পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই অফিশিয়াল ওয়েবসাইটে। অনলাইন পরীক্ষা হতে পারে মার্চ কিংবা এপ্রিল মাসে। মোট ১০২৫টি শূন্যপদ রয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়া চালু থাকবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পিএনবি কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষা নেবে আবেদনকারীদের। এরপর থাকবে পার্সোনাল ইন্টারভিউ। অথবা শুধু পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতেও যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হতে পারে। কতজন প্রার্থী আবেদন জানাচ্ছেন, গোটা বিষয়টি তার উপর নির্ভর করবে। লিখিত পরীক্ষা হবে অনলাইনে, মোট ১০০ নম্বরের। ২ ঘণ্টা ধরে চলবে এই পরীক্ষা। আর পার্সোনাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে থাকবে ৫০ নম্বর। 

কীভাবে আবেদন জমা দিতে পারবেন, দেখে নিন সহজ কয়েকটি পদ্ধতি 

  • প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট www.pnbindia.in এখানে যেতে হবে আবেদনকারীদের।
  • পরবর্তী পর্যায়ে হোমপেজে পাবেন একটি কেরিয়ার ট্যাব, সেখানে ক্লিক করতে হবে আবেদনকারীদের।
  • এরপরের ধাপে RECRUITMENT FOR 1025 POSTS OF SPECIALIST OFFICERS UNDER HRP 2024-2 - এর জন্য যে রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করতে হবে। 
  • এবার ভালভাবে দেখেশুনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। 
  • ফর্মের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে
  • এছাড়াও জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি (যে ক্যাটেগরির আবেদনকারী সেখানকার সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে)।
  • ফর্ম জমা দেওয়ার আগে অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করার আগে ভালভাবে একবার দেখে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম।
  • এবার ফর্ম জমা দিতে হবে এবং ভবিষ্যতের প্রয়োজনের স্বার্থে ফর্মে একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেওয়া প্রয়োজন। 
কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন (মোট শূন্যপদ ১০২৫) 
  • অফিসার-ক্রেডিট- ১০০০
  • ম্যানেজার-ফোরেক্স- ১৫
  • ম্যানেজার-সাইবার সিকিউরিটি- ৫
  • সিনিয়র ম্যানেজার-সাইবার সিকিউরিটি- ৫

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ূন- আইডিবিআই ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? শূন্যপদ কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NICL AO Notification : ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget