এক্সপ্লোর

Supreme Court On NEET UG: 'প্রশ্নফাঁস হয়েছে, এতে কোনও সন্দেহ নেই' NEET মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

NEET UG Update: এর আগে সুপ্রিম কোর্ট কাউন্সেলিংয়ের নির্দেশ দিলেও শনিবার তা হয়নি। এদিন মামলার শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব করেছে দেশের শীর্ষ আদালত।

কলকাতা: 'প্রশ্নফাঁস হয়েছে, এতে কোনও সন্দেহ নেই।' NEET UG কাণ্ডে মন্তব্য সুপ্রিম কোর্টের Supreme Court)। এদিনের শুনানিতে আদালত জানিয়েছে, পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে এবং 'দোষীদের চিহ্নিত করতে না পারলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে।' 

NEET মামলায় কী জানাল সুপ্রিম কোর্ট? গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। ওই একই দিনে NEET UG-র ফলও প্রকাশ করা হয়। মেধাতালিকায় দেখা যায় ৬৭ জন রয়েছেন প্রথম তালিকায়। এরপরই প্রশ্ন ওঠে কীভাবে এটা সম্ভব? ফলপ্রকাশের কয়েকদিনের মধ্যেই সামনে আসে কেলেঙ্কারির অভিযোগ। NEET UG কেলেঙ্কারিতে প্রশ্নফাঁসের ঘটনায় বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র থেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যার জল গড়ায় দেশের শীর্ষ আদালত পর্যন্ত। এদিন এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, 'ভুল হয়ে থাকলে মানতে হবে।'

NEET UG বাতিলের দাবির মামলায় কেন্দ্রকে সুপ্রিম কোর্ট বলে, NEET UG-তে প্রশ্নফাঁস হয়েছে এটা স্পষ্ট। সোশাল মিডিয়ায় প্রশ্নফাঁস হয়ে থাকলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশাল নেটওয়ার্কে প্রশ্নফাঁস হয়ে থাকলে, দাবানলের মতো ছড়িয়েছে। কীভাবে প্রশ্নফাঁস খতিয়ে দেখতে হবে, ভুল হয়ে থাকলে মানতে হবে। আগে থেকেই কিছু হয়নি, এটা বলবেন না।' পাশাপাশি দেশের শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, প্রশ্নফাঁসের ব্যাপ্তি কতটা, প্রশ্নফাঁসের ফলে কতজনের ফায়দা, তা দেখতে হবে। 'প্রশ্নফাঁসের ফলে সুবিধেভোগীদের বিরুদ্ধে কী ব্যবস্থা?' তাও জানতে চায় সুপ্রিম কোর্ট। 

তদন্ত প্রসঙ্গে এদিন দেশের শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চায়, 'সুবিধাভোগীদের খুঁজে বের করতে AI প্রযুক্তি কাজে লাগানো যায়? সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞদের কাজে লাগানো যায় কিনা দেখতে হবে। সরকার প্রবেশিকা বাতিল না করলে কীভাবে সুবিধাভোগীদের চিহ্নিত? কোন কোন এলাকায় প্রশ্নফাঁসের সুবিধাভোগীরা ছড়িয়ে? কতজন গ্রেফতার?' একইসঙ্গে  তদন্তের স্টেটাস রিপোর্ট দিতে CBI-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কখন মেডিক্যালের প্রবেশিকার প্রশ্নফাঁস হয়েছে তা  NTA-কে জানাতে বলল সুপ্রিম কোর্ট। ৪৮ ঘণ্টা অর্থাৎ বুধবারের মধ্যে CBI রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rain Alert: ভরা আষাঢ়ে মুখভার আকাশের, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভিজবে দক্ষিণের কোন কোন জেলা?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget