এক্সপ্লোর

NEET UG Controversy: 'কেউ দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে...' নিট নিয়ে কড়া জবাব ধর্মেন্দ্র প্রধানের

Education Minister Dharmendra Pradhan: রবিবার ওড়িশায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, নিট ইউজিকে কেন্দ্র করে দুটি জায়গায় কিছু অব্যবস্থার কথা জানা গিয়েছে।

NEET UG 2024: নিট ইউজি-র ফলাফলে অসঙ্গতি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। বিরোধী রাজনৈতিক দলগুলির প্রবল চাপ রয়েছে যাতে সুপ্রিম কোর্টের নিযুক্ত কোনও তদন্তকারী দল এই বিষয়ে খতিয়ে তদন্ত করে। এই দাবিতে অভিযোগপত্রও জমা পড়েছে শীর্ষ আদালতে। সেই অভিযোগ বিচার-বিবেচনা করে শীর্ষ আদালত (NEET UG 2024) জানিয়েছে যে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে এবং এর জন্য এনটিএ-কে জবাব দিতে হবে। আর এই আবহেই আজ রবিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) সংবাদমাধ্যমে জানান যে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NEET UG Results Controversy) সংস্থার অনেক উন্নতিসাধনের প্রয়োজন আছে। এই অসঙ্গতির আড়ালে কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়ার বার্তাও দেন শিক্ষামন্ত্রী।

আজ রবিবার ওড়িশায় তাঁর নির্বাচনী এলাকায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান যে, নিট ইউজিকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে দুটি জায়গায় কিছু অব্যবস্থার কথা জানা গিয়েছে। তিনি এ বিষয়ে স্পষ্টই বলেন, 'প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে সময় কম থাকায় কিছু পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত দুই জায়গায় কিছু অনিয়মের ছবি প্রকাশ্যে এসেছে। আমি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করছি, সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আমরা সব তথ্য পেয়েছি। এই বিষয় নিয়ে অবশ্যই একটি সিদ্ধান্ত নেওয়া হবে।'

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অত্যন্ত কঠোরভাবে জানান, 'যদি দেখা যায় এনটিএ-র ঊর্ধ্বতন কর্মীরা দোষী সাব্যস্ত হয়েছেন, তাহলেও তাদের রেহাই দেওয়া হবে না। এনটিএ-তে অনেক উন্নয়নসাধন দরকার। এ নিয়ে সরকার বেশ উদ্বিগ্ন। কোনও অপরাধীকেই ছাড়া হবে না। দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কঠোরতম শাস্তি।'

এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন, সেই সময় বলেছিলেন যে, সরকার কোনওভাবেই পরীক্ষা পরিচালনায় অসদুপায় অবলম্বন ও অনিয়মকে রেহাই দেবে না। নিট ইউজি ২০২৪-কে ঘিরে দেশের নানা জায়গায় নানারকম অভিযোগ উঠছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এমনকী পরপর ৬৭ জন নিট ইউজি ২০২৪-এ ৭২০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন এই বছর, আবার গ্রেস নম্বর দেওয়া নিয়েও বিতর্ক উঠেছে।

আরও পড়ুন: Recruitment News: CBSE দফতরে বিভিন্ন পদে চাকরির সুযোগ, বেতন শুরু ৫৬ হাজার থেকে- কীভাবে আবেদন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget