এক্সপ্লোর

Recruitment News: রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চাকরির সুযোগ, সুযোগ পেলে বেতন মিলবে ৯০ হাজার টাকা- কারা করতে পারবেন আবেদন ?

NIACL Recruitment News: নির্বাচিত প্রার্থীরা মাসে ৫০,৯২৫ টাকা পাবেন মূল বেতন হিসেবে। এর সঙ্গে যোগ হবে মহার্ঘভাতা, এইচআরএ, অন্যান্য ভাতা সহ মেট্রো শহরে বেতন দাঁড়াবে মাসে ৯০ হাজার টাকা।

Job News: আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন, এবং ভাল বেতন পেতে চান তাহলে নিউ ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড সংস্থায় চাকরির আবেদন করতে পারেন। বড় পদে নিয়োগ হবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থায়, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের (Recruitment News) পদে ৫৫০টি শূন্যপদের বিজ্ঞপ্তি (Job News) প্রকাশ করেছে সংস্থা। এই পদে নির্বাচিত হলে আপনি মাসে ৯০ হাজার টাকা বেতন পাবেন।

এই নিয়োগের মধ্যে অনেক ধরনের পদ রয়েছে। রিস্ক ম্যানেজারের জন্য ৫০টি পদ, অটোমোবাইল ইঞ্জিনিয়ারের জন্য ৭৫টি পদ, লিগাল স্পেশালিস্টের জন্য ৫০টি পদ, অ্যাকাউন্ট বিশেষজ্ঞের জন্য ২৫টি পদ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হেলথের জন্য ৫০টি পদ, আইটি বিশেষজ্ঞের জন্য ২৫টি পদ, বিজনেস অ্যানালিস্টের জন্য ২৫টি পদ, কোম্পানি সেক্রেটারি হিসেবে ২টি পদ, অ্যাকচুরিয়াল স্পেশালিস্টের জন্য ৫টি পদ রয়েছে। এছাড়াও ১৯৩টি পদ জেনারেলিস্টদের জন্য সংরক্ষিত।

যোগ্যতা ও বয়সসীমা

এই পদগুলিতে আবেদনের জন্য আপনার যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আপনি আর্টস, কমার্স বা সায়েন্স যে স্ট্রিমেই পড়াশোনা করে থাকুন না কেন, যদি আপনার ডিগ্রি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে। এসসি/এসটি প্রার্থীদের ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীরাও বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বয়স গণনা হবে ১ অগাস্ট ২০২৫ তারিখের হিসেবে।

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধে

নির্বাচিত প্রার্থীরা মাসে ৫০,৯২৫ টাকা পাবেন মূল বেতন হিসেবে। এর সঙ্গে যোগ হবে মহার্ঘভাতা, এইচআরএ, অন্যান্য ভাতা সহ মেট্রো শহরে বেতন দাঁড়াবে মাসে ৯০ হাজার টাকা। সপ্তম বেতন কমিশন অনুসারে এই বেতন দেওয়া হবে। এর সঙ্গে চিকিৎসা সুবিধে, বিমা, ছুটির সুযোগও রয়েছে।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

এই নিউ ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড সংস্থায় প্রার্থী হিসেবে নির্বাচিত হতে গেলে দুটি ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপে স্ক্রিনিংয়ের জন্য পরীক্ষা হবে আর এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসতে পারবেন। দ্বিতীয় ধাপের পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত যোগ্যতা নির্ধারণ করা হবে। এই পরীক্ষাগুলিতে আপনার দক্ষতা, বিষয়ের জ্ঞান পরীক্ষা করা হবে।

আবেদনের ফি হিসেবে জেনারেল বা অসংরক্ষিত ও ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে ৮৫০ টাকা। বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য দিতে হবে ১০০ টাকা আবেদনের ফি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget